সারাদেশ

জয়পুরহাটে শ্লীলতাহানির অভিযোগে ইউপি কর্মকর্তা গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে ভাদসা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবু মুসাকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২১ আগস্ট) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শ্লীলতাহানির ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারী একটি উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আবু মুসা ওই নারীর পূর্বপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে ওই নারীকে ফোনে ও ফেসবুকের মেসেঞ্জারে আপত্তিকর বার্তা দিয়ে বিরক্ত করছিলেন। গত মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে ওই নারী অসুস্থ ফুফুকে দেখতে জয়পুরহাট শহরে যান।

বিষয়টি জানতে পেরে আবু মুসা তাঁকে চা খাওয়ার কথা বলে কৌশলে শহরের মাস্টারপাড়ার একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে একপর্যায়ে তিনি কুপ্রস্তাব দেন । ওই নারীটি ধাক্কা দিয়ে বেরিয়ে আসার পর মুসা তাঁর পিছু নেন এবং রাস্তায় গিয়ে তাঁকে জাপটে ধরেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মুসাকে আটক করেন। পরে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

ভুক্তভোগী নারী বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের সময় ছেলের জন্মনিবন্ধন করতে গিয়ে তাঁর সঙ্গে মুসার পরিচয় হয়। এর পর থেকেই তিনি উত্ত্যক্ত করছিলেন।

ওসি তামবিরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারীর মামলার পরিপ্রেক্ষিতে আবু মুসাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

ভাইভায় নম্বর  বাড়িয়ে কি মেধা কমানো হচ্ছে?

বাংলাদেশের চাকরিপ্রার্থীদের কাছে পরীক্ষা শুধু পরীক্ষা নয়; এটি অনেকের জীবনের শ...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

ভেনিসে বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি ১২২ শিল্পীর

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অভিনেত্...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা