ছবি: সংগৃহীত
সারাদেশ

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী নেতাকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রিদোয়ান আফ্রিদী (২৩) হামলার শিকার হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পেছনের গেটে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রিদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র। তিনি কলেজ শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যসচিব। তার সমর্থকরা অভিযোগ করেছেন, কলেজ হোস্টেলের আধিপত্য নিয়ে প্রতিবাদ করার কারণে ছাত্রদলের নেতা–কর্মীরা তাকে মারধর করেছে।

কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি। তিনি বলেন, ‘আমি এই মুহূর্তে হাসপাতালে আছি। আহত রিদোয়ান কারও নাম বলতে পারছে না। এ পর্যন্ত কোনো ছাত্রদলের নেতা–কর্মী এই ঘটনা ঘটিয়েছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে যারাই জড়িত থাকুক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন সুষ্ঠু তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে সমর্থন করে না।’

কুষ্টিয়া জেলা ছাত্রসংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘এক মাস আগে কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন শুরু করে। অনশনের নেতৃত্ব দেন রিদোয়ান আফ্রিদী। এর আগেও রিদোয়ানের ওপর হামলার চেষ্টা হয়েছিল, তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কলেজ শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা একপর্যায়ে রিদোয়ানকে একা পেয়ে কলেজ মাঠের পেছনের পকেট গেটে হামলা চালায় এবং বেধড়ক মারধর করে।’

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, ‘আহত অবস্থায় রিদোয়ানকে জরুরি বিভাগে আনা হয়। তার মাথা ও বুকে আঘাত রয়েছে। সিটিস্ক্যান করার পর বিস্তারিত বলা যাবে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ‘তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আমারবাঙল/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা