সংগৃহিত
আন্তর্জাতিক

জ্বালানি তেলের দাম কমাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পেট্রোল, কেরোসিন এবং লাইট ডিজেল তেলের দাম কমেছে পাকিস্তানে। সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে পেট্রোলের দাম।

সোমবার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পেট্রোলের দাম প্রতি লিটারে ৮ রুপি, কেরোসিনের দাম প্রতি লিটারে ১ দশমিক ৯৭ রুপি এবং লাইট ডিজেল তেলের দাম প্রতি লিটারে দশমিক ৯২ রুপি কমানো হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ১৫ দিন পর্যন্ত সারা দেশে এই দাম কার্যকর থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সোমবার পর্যন্ত পাকিস্তানে প্রতি লিটার পেট্রোল ২৬৭ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার হাই স্পিড ডিজেল(এইচএসডি) ২৭৬ দশমিক ২১ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৮ দশমিক ৮৩ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৫ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশ কার্যকর হওয়ার পর এখন সেখানে প্রতি লিটার পেট্রোল ২৫৯ দশমিক ৩৪ রুপি, প্রতি লিটার কেরোসিন ১৮৬ দশমিক ৮৬ রুপি এবং প্রতি লিটার লাইট ডিজেল ১৬৪ দশমিক ৭৫ রুপিতে বিক্রি হচ্ছে।

হাই স্পিড ডিজেলের দাম না কমানোয় এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে পূর্বের দামেই।

এর আগে রোববার পাকিস্তানে গুজব ছড়িয়ে পড়েছিল যে, শিগগিরই পেট্রোলের দাম প্রতি লিটারে অন্তত ৫ রুপি বাড়বে। এই গুজবের মধ্যেই জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করল দেশটিতে বর্তমানে ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকার। সূত্র : জিও টিভি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তির এ দেশে অবস্থান নেই: রিজভী

দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির এ দেশে অ...

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং শুক্রবার সকাল ৭টা...

গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক...

বয়সটা আমি থামিয়ে রেখেছি: কেয়া পায়েল

বরাবরই তারকাদের অভিনয়ের পাশাপাশি তাদের ব্যক্তিজীবন ও রূপ-সৌন্দর্য নিয়ে ভক্তদে...

ওভারটেকিংয়ের সময় কাভার্ডভ্যানে চাপা পড়েছে অটোরিকশা, নিহত ২

নরসিংদী জেলার পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশা ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা