সংগৃহীত
নারী

ঘোড়ার পিঠে চড়ে সৌদি তরুণীর কেনাকাটা

আমার বাঙলা ডেস্ক

ঘোড়ার পিঠে চড়ে একটি ওষুধের দোকানে ঢুকে কেনাকাটা করতে দেখা গেল সৌদির তরুণী শাদ আল সামারিকে। মূলত সৌদি আরবে অশ্বারোহী হিসেবে তিনি অনেক আগে থেকেই বিখ্যাত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তিনি শান্তভাবে ঘোড়ার পিঠে চড়ে তাকের উপরে থাকা আইটেম দেখছেন ও সংগ্রহ করছেন। এ সময় তার এই ব্যতিক্রমী কেনাকাটা করাকে ক্যামেরায় ধারণ করছিলেন একজন। তবে কোথায় এবং কখন এই ভিডিও করা হয়েছে তা এখনো জানা জায়নি।

ভক্তরা এই তরুণীর নাম দিয়েছেন সৌদির অশ্বারোহী শাদ। তার বয়স ২০ বছর। তাকে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত নারী অশ্বারোহী হিসেবে গণ্য করা হয়। ব্যতিক্রমী অশ্বারোহণ দক্ষতা এবং আত্মবিশ্বাসের জন্য তিনি প্রশংসিত।

সামাজিক মাধ্যমে সৌদির এই ভাইরাল তরুণীর অনেক ফলোয়ার রয়েছে। শাদ নিয়মিত এ সম্পর্কিত ভিডিও আপলোড করেন।

ঘোড়ার প্রতি শাদের অনুরাগ অল্প বয়স থেকেই শুরু হয়; যা এক্ষেত্রে তার দক্ষতা বৃদ্ধিকে সহায়তা করেছে। এরই মধ্যে তিনি বেশ কয়েকটি স্থানীয় এবং আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সক্ষম হয়েছেন।

পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়েও অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত্ব করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন। সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় ও অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশংসা করা হয়।

এমন এক সময় এ ধরনের খবর আসছে যখন সৌদি আরবে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার চলছে। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন করা হচ্ছে। সূত্র: দ্য গাল্ফ নিউজ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

শেয়ার বাজারে ১৫ বছরে লুট হয়েছে ১ লাখ কোটি টাকা: রুমিন ফারহানা

বাংলাদেশের শেয়ার বাজারে গত ১৫ বছরে এক লাখ কোটি টাকার বেশি লুটপাট হয়েছে বলে...

পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ চলবে: ট্রাম্প

ইরানের দেওয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা