সংগৃহিত
লাইফস্টাইল

অনলাইন কেনাকাটায় ঝুঁকি এড়াতে করণীয়

লাইফস্টাইল ডেস্ক: ঘরে বসে অনলাইনেই হতে পারে ঈদের শপিং। পেতে পারেন পছন্দের পণ্যটি। কিন্তু ঝুঁকিও আছে। যেহেতু পণ্যটি নির্বাচন করতে হয় ছবি দেখে সুতরাং এটি হওয়া চাই ছবির মতোই সুন্দর। পছন্দ না হলে ফেরত দেওয়ার সুযোগও থাকা চাই। বেশ কিছু দিক খেয়াল রেখে অনলাইনে কেনাকাটা করুন, ঝুঁকি এড়িয়ে যান।

১) ওয়েবসাইট থেকে পণ্য কিনতে হলে শুরুতে খেয়াল করুন 'http' এর সঙ্গে 's'আছে নাকি নেই। যদি না থাকে তাহলে ওই ওয়েবসাইটটি ঝুঁকিপূর্ণ হওয়ার আশঙ্কা আছে। ওয়েবসাইটটের পূর্ণ ডোমেইন নেম খেয়াল করতে হবে। WWW. এর পরে কোনো একটি নাম এবং শেষে .COM থাকবে। ওয়েবসাইটটি কোনো র‍্যানডম নম্বর দিয়ে শুরু হবে না।

২) ছাড়ে কেনাকাটায় সর্তকতা: অনলাইনে কেনাকাটায় অতিরিক্ত ছাড়, বাজার মূল্যের থেকে কম মূল্যে পণ্য অফার করলে তা না কেনা ভালো। এ ছাড়া ক্যাশব্যাক এবং সীমিত সময়ের জন্য অফার এগুলো এড়িয়ে চলাই ভালো। অনেক প্রতিষ্ঠান এরকম সুযোগ, সুবিধা প্রথমে দেয় তারপর ভোক্তাদের আস্থা অর্জন করে সব শেষে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নেয়।

৩) অনলাইনে পণ্য অর্ডার করার সময় এর মাপ, ওজন এবং ম্যাটেরিয়ালস সম্পর্কে, জেনে বুঝে পণ্যটি অর্ডার করবেন।

৪) অনেক সময় অনলাইনে কেনাকাটার পরে দেখা যায় পণ্যটি মনের মতো নয়। সেক্ষেত্রে ফেরত দেওয়ার সুযোগ না থাকলে কিছুই করতে পারবেন না। সুতরাং প্রতিষ্ঠানটির রিটার্ন এবং রিফান্ড পলিসি কেমন সেটা জেনে কেনাকাটা করুন।

৫) অনলাইন কেনাকাটার ওয়েবসাইটগুলোতে গ্রাহকের রিভিউগুলো দেখে নেবেন। সেক্ষেত্রে রিভিউগুলো ভুয়া অ্যাকাউন্ট থেকে করা কিনা যাচাই করুন।

৬) অনলাইনের কেনা-কাটায় 'ক্যাশ অন ডেলিভারি'র সুবিধা থাকলে সেটা গ্রহণ করুন। এতে প্রতারিত হওয়ার সুযোগ কম। পণ্য হাতে পেয়ে দেখে-শুনে তারপর অর্থ পরিশোধ করলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে।

৭) ফেসবুক পেইজ থেকে পণ্য কিনতে হলে গ্রাহক রিভিউ দেখে নেওয়া জরুরি। পরিচিত কারও রিভিউ দেখলে বেশি আশ্বস্ত হওয়ার সুযোগ থাকে।

প্রসঙ্গত, ফেসবুক পেইজ থেকে কেনাকাটার সময় খেয়াল করুন পেইজটি কতদিন আগে খোলা হয়েছে। অর্ডার নিয়ে এরা লাপাত্তা হয়ে যেতে পারে। তবে ফেসবুক পেইজ থেকে যদি লাইভ করা হয়, সেটি ভুয়া না হওয়ার সম্ভাবনা বেশি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরায়েলি সেনাপ্রধান

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর চি...

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা