সংগৃহীত
লাইফস্টাইল

ঘরের সব কাজ করে দিচ্ছে কুকুর

আমার বাঙলা ডেস্ক

ঘরের কাজ করতে করতে হাপিয়ে উঠেছেন? ভাবছেন একজন সাহায্যকারী থাকলে ভালো হতো। কুকুর হতে পারে আপনার সহায়তাকারী। প্রমিস নামে একটি কুকুর রোজই এসব কাজ করে। প্রমিস, দুই বছর বয়সী একটি অস্ট্রেলিয়ান শেফার্ড। সম্প্রতি কুকুরটির ঘরের ছোটখাটো কাজ থেকে শুরু করে অন্য অনেক কাজ করার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

৮ জানুয়ারি ইনস্টাগ্রামে প্রমিসের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে প্রমিসকে ঘরের সব কাজ করতে দেখা যায়। ভিডিওর শুরুতে দেখা যায়, প্রমিস ঘরের প্রধান দরজায় তার মালিক মেরিকে বিদায় জানাচ্ছে। এরপর দরজা বন্ধ করে সে ঘরের কাজ করা শুরু করে। প্রথমে প্রমিসকে বিছানা গোছাতে দেখা যায়। এরপর বিড়ালছানাদের খাবার দিতে, ময়লা কাপড় গুছিয়ে সেগুলো ওয়াশিং মেশিনে দিতে, এঁটো বাসনপত্র ডিসওয়াশারে দিতে, ময়লা ফেলতে এবং ঘর পরিষ্কার করতে দেখা যায়। এরপর মেরি বাড়িতে ফিরে এলে প্রমিস দরজা খুলে দেয়।

ভিডিওটির শিরোনাম ‘আ ডে ইন দ্য লাইফ অব আ স্টে অ্যাট হোম হাউস ডগ’। এখন পর্যন্ত ৩২ কোটি ৭০ লাখের বেশিবার ভিডিওটি দেখা হয়েছে।

ভিডিওর ক্যাপশনে মেরি লিখেছেন, ‘মজা করলাম, আমি বাড়িতে বসেই কাজ করি। প্রমিস ও আমি দুজনে মিলে একসঙ্গে ঘরের কাজ করি এবং বলতে গেলে আমরা প্রায় কখনোই একা একা বাড়ির বাইরে যাই না।’

প্রমিসকে কীভাবে প্রশিক্ষণ দিয়ে ঘরের কাজে এতটা দক্ষ করে তোলা হয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকে প্রমিস ও মেরির প্রশংসা করেন।

একজন লিখেছেন, ‘আপনি ওকে সিনেমায় নামাতে পারেন। ও দারুণ প্রশিক্ষণ নিয়েছে।’

আরেকজন মজা করে লেখেন, ‘আমি আমার কুকুরকে এটি দেখিয়েছিলাম এবং সে বাইরে চলে গেছে।’

কয়েক বছর ধরে মেরি বাড়িতে বসেই কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করেন। মেরি নিয়মিত প্রমিস এবং তার অন্যান্য পোষা প্রাণীর সঙ্গে নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মেরির পোস্ট করা প্রতিটি ভিডিও ১০ লাখের বেশিবার দেখা হয়েছে।

তথ্যসূত্র: গালফ নিউজ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এপস্টেইন ফাইলস কী, কেন এটা নিয়ে আলোচনা

‘এপস্টেইন ফাইলস’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সামাজিকমাধ্যম থেকে শু...

১১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রভিত্তিক ভোট পাহারা নিশ্চিত করতে হবে: দীপ্তি

কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভ...

বাণিজ্যিক স্থাপনার নামে পাহাড়-টিলা কেটে চলেছে অবাধ নির্মাণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জসহ সিলেট অঞ্চলে নির্বিচারে পাহাড়-টিলা কেটে অব...

চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের...

আগামীকাল পবিত্র শবেবরাত

আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদ...

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল, ফল প্রকাশে স্থগিতাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারব...

রাঙ্গুনিয়ায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজ...

আমার ভোট আমি দেবো,তোমারটাও আমি দেবো এই দিন শেষ : ডা. শফিকুর রহমান

আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো এই দিন শেষ। ছলে-বলে কৌশলে আমাদের জিততেই...

পাতারটেকের সেই ‘নাটকীয় অভিযান’: ট্রাইব্যুনালে সাবেক ডিবি প্রধান হারুনসহ ১০ জন

গাজীপুরের পাতারটেকে ২০১৬ সালে সংঘটিত আলোচিত ‘জঙ্গি নাটক ’ ঘটনায় এ...

বাংলাদেশের সঙ্গে সংহতি পাকিস্তানের নাটকের চেয়ে এটি বেশি কিছু নয়

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা