সংগৃহীত
জাতীয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ একই পরিবারের দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) সেহরির সময় এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন, হারুন অর রশিদ (৬০), রুনা আক্তার (৪০) ও মিম (১৭)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, সকালের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে হারুন অর রশিদের শরীরের এক শতাংশ, রুনা আক্তারের শরীরের ৬২ শতাংশ ও মিমের শরীরের এক শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রুনা আক্তারকে ভর্তি দেওয়া হয়েছে এবং বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা জানতে পারি সেহরির সময় ফতুল্লায় তল্লা মসজিদের পাশে মামুনের টিন সেট বাসায় বোতলজাত গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা