সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ৫ সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা।

নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মধ্য গাজার একটি হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।

আল জাজিরার আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কাভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল।

হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা গেছে। সাদা রঙের ওই ভ্যানের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটে গাড়ির পেছনে বড় লাল অক্ষরে ‘প্রেস’ শব্দটি ছিল।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।

আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। কারণ তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে প্রসব ওয়ার্ডে ছিলেন।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, বেসামরিক প্রতিরক্ষা দলগুলো নিহতদের লাশ উদ্ধার করেছে এবং ঘটনাস্থলে আগুন নিভিয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে এই হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য বর্বর এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিল সংস্থাটি।

সিপিজে’র তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা