সংগৃহীত
আন্তর্জাতিক

মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

মোজাম্বিকে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। দেশটির শীর্ষ আদালত নির্বাচনে ক্ষমতাসীন পার্টি ফ্রেলিমোর বিজয় নিশ্চিত করার পর থেকেই অস্থিরতা শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা। এই নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ বিতর্ক চলছে।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা বলেন, নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টিকে বিজয়ী নিশ্চিত করার পরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও বিরোধী দলগুলো বলছে, গত ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে।

পাসকোল রোন্ডা সরকারি প্রচার মাধ্যম টিভিএমকে বলেছেন, এ পর্যন্ত ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের উপস্থিতি বাড়াবে বলেও উল্লেখ করেন তিনি।

বিরোধী দলগুলো এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তবে ফ্রেলিমো পার্টি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

শীর্ষ আদালত ক্ষমতাসীন পার্টির ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা সোমবার রাতে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাংক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা