সংগৃহীত
আন্তর্জাতিক

গাজায় সেফ জোনে ইসরায়েলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে তথাকথিত ‘সেফ জোন’ (নিরাপদ অঞ্চল) আল-মাওয়াসিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে আগুনে বহু তাঁবু পুড়ে যায় এবং কমপক্ষে সাত ফিলিস্তিনি নিহত হন। তারাসহ গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

রবিবার (২২ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে।

আল-জাজিরার সানাদ এজেন্সির মাধ্যমে যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মর্মান্তিক দৃশ্যের সম্মুখীন হন। সেখানে দুইজনের মরদেহ বিড়ালদের খেতে দেখা যায়। স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দীর্ঘ সময় উদ্ধারকাজে বাধা দিয়েছে।

এ ছাড়া, ইসরায়েলি সামরিক বাহিনী গাজার একমাত্র কার্যকরী হাসপাতালগুলোর একটিতে হামলা চালাচ্ছে। তারা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এটি প্রায় অসম্ভব।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেন, আমাদের হাসপাতালে প্রায় ৪০০ জন বেসামরিক মানুষ রয়েছেন, যাদের মধ্যে নবজাতকরা অক্সিজেন ও ইনকিউবেটরের ওপর নির্ভরশীল। এই অবস্থায় হাসপাতাল খালি করা একরকম অসম্ভব।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের ‘অত্যাধিক আক্রমণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্কুল ও হাসপাতালের ওপর আক্রমণ এখন নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সাতহাজার ৬২৭ জন আহত হয়েছেন। ওই দিন হামাসের আক্রমণে ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত এবং দুই শতাধিক মানুষ জিম্মি হন।

ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্ধশতাধিক বাংলাদেশিসহ ২০২ অভিবাসী উদ্ধার

গ্রিসের ক্রিট দ্বীপের কাছে পৃথক অভিযানে ৪৮ ঘণ্টারও কম সময়ে ২০২ জন অভিবাসীকে উ...

নীলফামারীতে মর্নিং ওয়ারিয়ার্সের শিরোপা জয়

নীলফামারীতে মর্নিং স্টারসকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মর্নিং ওয়ারিয়...

মনোহরদীতে ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে সড়কের পাশে থাকা গভীর ডোবায় ডুবে তাওহীদ (৭) ও নাবিল (৬) নাম...

বাংলা কিউআর লেনদেন বাড়াতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

দেশে নিরাপদ, সহজ, স্বল্পব্যয়ী ও অন্তর্ভুক্তিমূলক ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে...

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত, বিদেশে পাচার শত শত কোটি টাকা

মুঠোফোনে কয়েকটি ক্লিক, আর অল্প সময়েই দ্বিগুণ-তিনগুণ টাকা—অনলাইন জুয়ার ব...

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাস...

ত্বকী হত্যার ১৬১ মাস: বিচারহীনতার দীর্ঘশ্বাস

২০১৩ সালের ৬ মার্চ,নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে পাবলিক লাইব্রেরীতে যাও...

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ৬৭২

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়ি...

সাভারে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভারের কাঞ্চনপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুরা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা