ছবি: সংগৃহীত
খেলা

গত এক-দুই বছর ধরে এভাবেই খেলছি: সাইফ

ক্রীড়া ডেস্ক

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিজেদের করে নেয় বাংলাদেশ। রবিবার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করছেন সাইফ হাসান। ৩৮ বলে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলে হন ম্যাচসেরা।

তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জেতে বাংলাদেশ। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১২ বল হাতে রেখে টপকে যায় টাইগাররা। তিনে নামা সাইফ হাসান ২ চার ও ৭ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন।

দলের জয়ে অবদান রাখতে পেরে বেশ খুশি সাইফ হাসান। ম্যাচসেরা হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, 'দলের জন্য অবদান রাখতে পেরে আমি খুশি। এটি আমাদের জন্য দারুণ একটি সিরিজ ছিল। আশা করছি, আমরা এই ধারাটা বজায় রাখতে পারবো।'

এশিয়া কাপ থেকে শুরু করে বাংলাদেশের জার্সিতে সবশেষ সাত ইনিংসে ২১টি ছক্কা হাঁকিয়েছেন সাইফ। নিজেদের ব্যাটিং ধরণ নিয়ে তিনি বলেন, 'গত এক-দুই বছর ধরে আমি এভাবেই খেলছি। আমি শুধু ব্যাটিংটা উপভোগ করছি, ব্যস এতটুকুই।'

নিয়মিত অধিনায়ক লিটন দাস অবর্তমানে আফগানদের বিপক্ষে তিনে খেলেন সাইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাটিং পজিশন। আগের টুর্নামেন্টে আমি ওপেনিংয়ে খেলেছিলাম। কিন্তু এই সিরিজের আগে কোচ ফিল সিমন্স আমাকে স্পষ্ট পরিকল্পনা জানিয়ে দেন— আমি তিন নম্বরে ব্যাট করব। সেই অনুযায়ী আমি প্রস্তুতি নিয়েছি।'

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা