সংগৃহীত
বিনোদন

ক্ষমা চাইলেন তানজিন তিশা

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরে চলা তানজিন তিশা আর গণমাধ্যমকর্মীদের মধ্যে মনোমালিন্যের অবসান হলো ডিবি অফিসে। এসময় ডিবি কার্যালয়েই সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন অভিনেত্রী।

আজ (শনিবার ২৫ নভেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিমকে সঙ্গে নিয়ে ডিবি কার্যালয়ে উপস্থিত হন তিশা। সেখানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

ঘটনার শুরু হয় বেশ কয়েকদিন আগের একটি ফোনকলকে কেন্দ্র করে। একজন গণমাধ্যমকর্মী তানজিন তিশাকে ফোন দিলে গণমাধ্যমকর্মীদের ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দেন তিশা। এ বিষয়টি দেশে নানা বিতর্ক-সমালোচনার জন্ম দিলে গণমাধ্যমকর্মীরা অভিনেত্রী তিশার বিপক্ষে অবস্থান নেন।

সেই মনোমালিন্যের অবসান ঘটাতে আজ ডিবি অফিসে উপস্থিত গণমাধ্যমকর্মীদের কাছে তানজিন তিশা তার ভুলের জন্য ক্ষমা চান এবং তিনি ডিবি অফিসে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগটিও প্রত্যাহার করে নেন।

সাংবাদিকরাও তিশা ইস্যুতে দুঃখ প্রকাশ করেন। এসময় সাংবাদিকদের পক্ষে সিনিয়র বিনোদন সাংবাদিক বুলবুল আহমেদ জয় কথা বলেন।

তিনি বলেন, শিল্পীদের কখনই ভুলে গেলে চলবে না সাংবাদিকরা তাদের প্রতিপক্ষ নয়। গণমাধ্যমকর্মীদের কাজ কোনো খবরের তথ্যের সত্যতা যাচাই-বাছাই করা। এজন্য একটি খুদে বার্তাকে কেন্দ্র করে সাংবাদিক তামিম আর অভিনেত্রী তিশার মধ্যে যা হলো তা অনাকাঙ্খিত।

সাংবাদিক বুলবুল আরও বলেন, তবে বিতর্ক নয়। আমাদের একসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

এ বিষয়ে শিল্পী সংঘের সভাপতি নাসিম বলেন, আমরা একে অন্যের পরিপূরক। শিল্পী ও সাংবাদিক উভয়েই সমাজ ও দর্শকের প্রতি দায়দায়িত্ব রয়েছে। তাই সমঝোতার মাধ্যমে সাংবাদিকরা ও তিশা উভয়েই নিজ নিজ জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন। একে অন্যের প্রতি সুসম্পর্ক, শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা রেখে সামনের দিনগুলোতে একসঙ্গে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাব আশা করি।

উল্লেখ্য, অভিনেত্রী তানজিন তিশা ও বিনোদন সাংবাদিক তামিমের মধ্যে চলতে থাকা দীর্ঘসময়ের মনোমালিন্যের সমাধান করেন ডিবি অফিসের ডিবি প্রধান হারুন অর রশিদ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা