সংগৃহীত
বিনোদন
বিবাহ বিচ্ছেদ

বাড়ি ভাড়া পাচ্ছেন না অভিনেত্রী

বিনোদন ডেস্ক: চলতি বছরের জুন মাসে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেনের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন টেলিভিশন অভিনেত্রী চারু অসোপা। বিচ্ছেদের পর থেকে রাজস্থানে বাবা-মায়ের সঙ্গেই ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি মুম্বাইয়ে ফিরে বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কারণ সিঙ্গেল মাদার হওয়ায় বাড়ি ভাড়া পাচ্ছেন বলে অভিযোগ চারুর। খবর- টাইমস অফ ইন্ডিয়ার।

চারু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে গাড়িতে বসে কাঁদতে দেখা যায় তাকে। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের সমাজে একজন নারী যাই করুক না কেন, তার চিন্তাধারার কোনো পরিবর্তন হয় না। আজও নারীকে বাড়ি ভাড়া দেওয়ার আগে দেখা হয়, তার সঙ্গে কোনো পুরুষের নাম যুক্ত আছে কি না, যদি না থাকে তবে তাকে বাড়ি ভাড়া দেওয়া হয় না।’

নিজের অভিজ্ঞতা জানিয়ে চারু বলেন, ‘যারা বাড়ি ভাড়া দিতে রাজি নয়, তারাই বাইরে গিয়ে নারীর ক্ষমতায়নের নামে বড় বড় বক্তৃতা দেয়। আজকে আমাকে বাড়ি ভাড়া দিতে অস্বীকার করেছে। কারণ আমি সিঙ্গেল মা। যে দেশে নারীদের পূজা করা হয়, সেখানে নারীদের এই অবস্থা।’

অপর একটি পোস্টে চারু বলেন, ‘আমি জানি আজ অথবা কাল বাড়ি ভাড়া পাব। কিন্তু এটা জানি না, এই সমাজের কখন পরিবর্তন হবে। আমি শুধু আমার সমস্যার কারণে এ কথাগুলো বলছি না, আমি অন্য নারীদের জন্যও বলছি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি প্রকাশের পর অনেকেই চারুর হয়ে আওয়াজ তুলেছেন। বর্তমানে সমাজে নারীরা এভাবেই নানা বিষয়ে জটিলতার মুখে পড়ছেন, সেসবও তারা তুলে ধরেছেন। কেউ কেউ অভিনেত্রীকে সান্তনাও জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। ২০২১ সালের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান। এর দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

মেসির পাশে নতুন মিশনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো

ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো জানিয়েছেন, লিওনেল মেসির সঙ্গে খেলে তাকে...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

ভারতের দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা