সংগৃহীত
বিনোদন

নুসরাত ফারিয়া দশ মাস ধরে সিঙ্গেল

বিনোদন ডেস্ক: দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়, গান কিংবা নাচের তালে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে পারেন যিনি। শুধু যে ভক্তদের হৃদয়েই ঝড় তুলেন, এমনও কিন্তু নয়! কখনো কখনো এই নায়িকার নিজের মনেও কারো প্রেমে ঝড় সৃষ্টি হয়।

নুসরাত ফারিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন। এই নায়িকার ভাষ্য, জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি। এমনকি শৈশব পেরিয়ে বোঝার বয়স থেকেই নাকি প্রেম করেছেন।

অভিনেত্রী বলেন, ‘বর্তমানে আমি সিঙ্গেল। গত দশ মাস ধরেই সিঙ্গেল। এর আগে কিন্তু সম্পর্কে ছিলাম। আমি ছোটবেলা থেকেই প্রেম করেছি। বলা যায়, বোঝার বয়স থেকেই প্রেমের সম্পর্কে ছিলাম। কখনো সিঙ্গেল ছিলাম না।’

নুসরাত ফারিয়া দীর্ঘদিনের সম্পর্কে ভাঙনের পর বর্তমানে সিঙ্গেল। কেন ভেঙেছিল সেই সম্পর্ক? এমন প্রশ্নে নায়িকা জানালেন, সম্পর্কের একটা পর্যায়ে আমরা দু’জন ভিন্ন কিছু চাওয়া শুরু করেছিলাম। তখনই মনে হয়েছে আলাদা হয়ে যাওয়াটাই ভালো। কারণ একটা মৃত সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।

জীবনে প্রথম পাওয়া প্রেমপত্রে কী লেখা ছিল, সেটাও মনে আছে ফারিয়ার। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ‘জীবনে প্রথম যেই প্রেমের চিঠি পেয়েছিলাম, সেটি ছিল একটি গান। কেউ একজন ভালোবেসে ‘লিভিং অন এ জেট প্লেন’— পুরো গানটি লিখে পাঠিয়েছিল আমাকে।’

নুসরাত ফারিয়াকে র্সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মানসিক অবসাদ নিয়ে সতর্ক হবেন যখন

ডিপ্রেশন বা মানসিক অবসাদ একটি বাস্তব মানসিক স্বাস্থ্যজনিত অসুখ। যেমন শরীর অসু...

হাতকড়া নববধূর চুড়ির মতো: কাদের

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর সাবেক মন্ত্রী ও আওয়ামী...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ৩

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

ঢামেকের ৮ তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা