অপরাধ

কটিয়াদীতে মাদক পাচারকারীর গাড়িতে একজন গুরুতর আহত, গাড়িসহ চালক আটক

কিশোরগঞ্জ  (কটিয়াদী) প্রতিনিধি  

কিশোরগঞ্জের কটিয়াদীতে গাঁজা পাচারের প্রাইভেট কারের চাপায় একজন গুরুতর আহত এবং প্রাইভেট কার সহ মাদক পাচারকারি একজন গ্রেফতার ও অপরজন পালিয়ে যান।

ঘটনার বিবরণে জানা যায়, ৬ই মার্চ বৃহস্পতিবার গভীর রাতে বাস কাউন্টার মাস্টার গোপাল চন্দ্র দাস (৫৫)নাইট কোচের জন্য কটিয়াদী বাসস্ট্যান্ডে রাস্তার পাশে অপেক্ষারত অবস্থায় কিশোরগঞ্জগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ=৩১-০১৩৯)গোপাল কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময়ে এলাকার কিছু লোক আহত গোপাল চন্দ্র দাসকে জরুরী চিকিৎসার জন্য কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তার অবস্থা খুব খারাপ থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

অপরদিকে ঘটনার পরেই প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার চেষ্টারত অবস্থায় স্থানীয় কয়েকজন ছেলে কারটিকে ধাওয়া করে আটক করে। কটিয়াদী মডেল থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারটি তল্লাশি করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ গাড়িটি জব্দ করে গাড়ির চালক রায়হান (৩০) কে আটক করে এবং তার অপর সহযোগী শাকিল পালিয়ে যায়। প্রাইভেট কার চালক রায়হান ভৈরব উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় গাড়ির চালক রায়হানকে গাড়িসহ আটক করে, গাড়ি থেকে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রায়হানের সহযোগী অপর মাদক ব্যবসায়ী শাকিল পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে কটিয়াদি মডেল থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে এবং রায়হানকে কিশোরগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা