ছবি: পুলিশের সৌজন্যে
সারাদেশ

কক্সবাজারে মহান বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ

চট্টগ্রাম ব্যুরো:

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান জানান।

এরপর অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্যারেড পরিদর্শন করেন। পরিদর্শন শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মনোযোগ কাড়ে।

অনুষ্ঠানের শেষ পর্বে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিভিন্ন দলের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা