ছবি-সংগৃহীত
খেলা

ওয়ানডে বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক: দরজায় কড়া নাড়ছে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর এই টুর্নামেন্টটির পর্দা উঠবে। সে হিসাবে বিশ্বকাপ শুরুর আর হাতেগোনা কয়েক দিন বাকি। এর মধ্যেই আইসিসি প্রকাশ করল এবারের আসরের মাসকটের নাম।

গত ১৯ আগস্ট বিশ্বকাপের ৪৭ দিন বাকি থাকতে মাসকট উন্মোচন করে আইসিসি। তবে তখন নাম প্রকাশ করেনি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। যদিও নাম দেওয়ার কাজটা তারা ছেড়ে দেয় সমর্থকদের ওপরই।
লিঙ্গসমতাকে প্রাধান্য দিয়ে পুরুষ ও নারী দুটি মাসকট উন্মোচন করা হয়েছে এবার। সমর্থকদের ভোটাভুটির পর দুটি নাম বেঁছে নিয়েছে আইসিসি। পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম দেওয়া হয়েছে ‘বেøজ’। বিশ্বকাপের সব ভেন্যুতে থাকবে এ দুটি মাসকট।

মাসকট উন্মোচন অনুষ্ঠানে আইসিসি ইভেন্টের প্রধান ক্রিস টেটলি বলেছিলেন, ‘ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে আমরা এই মাসকট উন্মোচন করতে পেরে আনন্দিত। একতা ও আবেগের আলোকবর্তিকা হিসেবে এই মাসকট সীমানা ও সংস্কৃতি ছাড়িয়ে যাওয়া ক্রিকেটের আবেদনকে নির্দেশ করে।

উভয় লিঙ্গের প্রতিনিধিত্বের পাশাপাশি মাসকটটি আমাদের গতিশীল বিশ্বে লিঙ্গ সমতার গুরুত্বপূর্ণ ভ‚মিকাকে প্রতিফলিত করে। আইসিসির সঙ্গে সঙ্গতি রেখে পরের প্রজন্মের ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করাকে প্রাধান্য দিয়েছে ক্রিকেট। আইসিসি ইভেন্টের বাইরেও শিশুদের খেলাধুলার প্রতি আজীবন ভালোবাসা জোগানো, জড়িত রাখা ও বিনোদন দেওয়ার ক্ষমতা রাখে এই মাসকট।’

আগামী ৫ অক্টোবর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের বিশ্বকাপ।

প্রসঙ্গত, ১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর আহমেদাবাদে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরটির।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...

পিরোজপুর জেলা হাসপাতাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী

পিরোজপুরের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবার মান এবং হাস...

নয়াদিল্লি ঘোষণাপত্রে সন্ত্রাসবাদ, ফিলিস্তিন ও শুল্কনীতি নিয়ে কড়া অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনের ১৮তম...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা