ছবি-সংগৃহীত
খেলা

তামিমের আচরণ বাচ্চা মানুষের মতো

ক্রীড়া প্রতিবেদক: আসছে অক্টোবরে ভারতে হতে যাওয়া বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর একটি ভিডিও বার্তা দিয়েছেন দেশসেরা তারকা ওপেনার তামিম ইকবাল খান।

তিনি যেখানে বলেছেন, তাকে মিডল অর্ডারে খেলার প্রস্তাব দেওয়ার কারণেই তিনি বিশ্বকাপে খেলতে চাননি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আল হাসান, তামিমের এমন মন্তব্যকে এবার ছেলেমানুষি বলেছেন। দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়?

এটা আসলে আমার মনে হয় অনেকটা বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমিই খেলবো আর কেউ খেলতে পারবে না। টিমের প্রয়োজনে যেকেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট।'

‘পার্সোনাল অর্জন দিয়ে আমি কী করবো। আপনি জিনিসটা দেখলেন যে কেন প্রস্তাব দেওয়া হয়েছে, দলের ভালো হবে বলেই তো। এটাতে খারাপ কী হবে। আপনি যখন বলবেন পারবেন ঠিক আছে আমি পারবো খেলতে। আপনি তখন দলের হয়ে খেলতে পারবেন।'-যোগ করেন সাকিব।

দেশসেরা এই তারকা ওপেনার এর আগে বলেন, আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই।

তামিম ইকবাল টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি। তিনি বলেন, আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

পয়েন্ট হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের তলানিতে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের...

শচিনকে টপকে রেকর্ডের চূড়ায় জো রুট

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক জো রুটের রেকর্ড ভাঙার স্রোত থামছেই না। পাকিস্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা