খেলা

ইসলাম ধর্ম গ্রহণ করলেন জার্মান ফুটবলার

ক্রীড়া ডেস্ক: জার্মানির জাতীয় দলে সুযোগ না হলেও দেশটির হয়ে অলিম্পিকে পদক জিতেছেন রবার্ট বাউয়ার।এই ডিফেন্ডার ক্যারিয়ারের সিংহভাগই কাটান জন্মভূমি জার্মানির বিভিন্ন ক্লাবে। ভেরদার ব্রেমেন, এফসি নুরেনবার্গের মতো ঐতিহ্যবাহী দলগুলোর হয়ে মাঠ মাতানো এই ফুটবলার কখনো সেভাবে পরিচিতি পাননি। এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনাম হলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার কথা জানালেন তিনি।

বিশ্ব ফুটবলে সৌদি আরবের উত্থান চলছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজেমা, সাদিও মানেদের মতো তারকাদের ভিড়িয়ে প্রো লিগ জমিয়ে তুলেছে সৌদিয়ান ক্লাবগুলো। ফুটবলের সৌদিমুখী এ জোয়ারের অংশ হয়েছেন রবার্ট বাউয়ারও। গত জুলাইয়ে বেলজিয়ান ক্লাব সিন্ট-ট্রুইডেন থেকে এই জার্মান ডিফেন্ডারকে উড়িয়ে আনে প্রো লিগের দল আল তাঈ। মুসলিম অধ্যুষিত সৌদি আরবে এসেই ইসলাম গ্রহণ করার কথা জানালেন বাউয়ার।

ধর্ম পরিবর্তনের খবরটি নিজেই জানিয়েছেন রবার্ট বাউয়ার।ইনস্টাগ্রাম স্টোরিতে পরপর দু’টি ছবি আপলোড করেন তিনি।

প্রথমটিতে পবিত্র কুরআনের সূরা ফাতিহার ৬ নম্বর আয়াতের ছবি পোস্ট করেন বাউয়ার। আয়াতটির অর্থ, ‘হে আল্লাহ আমাদের সঠিক পথ দেখান।’ বাউয়ার মুসলমান হয়েছে বুঝতে পেরে অনেকেই তাকে শুভেচ্ছা বার্তা পাঠান। ছয় ঘণ্টার ব্যবধানে শ্বশুর এবং পুত্রের সঙ্গে নামাজ পড়ার একটি ছবি আপলোড করেন বাউয়ার। সেখানে তিনি লেখেন, ‘এই বার্তা তাদের জন্য, যারা আজ আমাকে শুভ কামনা জানালেন। অনেক বছর হলো আমি আমার স্ত্রী এবং তার পরিবারের অনুপ্রেরণায় মুসলমান হয়েছি। আমার এ যাত্রায় যারা সাহায্য করেছেন এবং সাহস যুগিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই।’

নামাজরত ছবির ওপর বাউয়ার লিখেছেন, ‘এটা আমি, আমার শ্বশুর নাসির এবং আমার পুত্র ঈসা।’ ধারণা করা হচ্ছে, মুসলিম কোনো নারীকে বিয়ে করেই ধর্মান্তরিত হয়েছিলেন বাউয়ার। মুসলমান হওয়ার পর জার্মান এই ফুটবলারের নতুন নাম কী রাখা হয়েছে তবে তা জানা যায়নি।

এবি/ও

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণের...

আগামী ৫ দিন টানা বৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হত...

ডিএমপির আরও ৬ কর্মকর্তার বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আরও ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

কপ-৩১ নিয়ে জাতিসংঘে জোরালো বার্তা তারেক রহমানের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বা...

গণতন্ত্রকে ধ্বংস করতে বিরোধী দল চক্রান্তে লিপ্ত: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা