ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, লক্ষ্য হরমুজ প্রণালি মুক্ত করা

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালিকে নিরাপদ ও উন্মুক্ত রাখার লক্ষ্য নিয়ে ইরানে আবারও ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে হরমুজ প্রণালি হয়ে ওমান উপসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) এ হামলা চালায়।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, মার্কিন হামলায় দেশটির তিনটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর—বন্দর আব্বাস, কোনারক ও চাবাহার—ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বন্দর আব্বাস ইরানের বৃহত্তম সমুদ্রবন্দর। এছাড়া হরমুজ প্রণালি ও আশপাশে ইরানের নৌবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর বিভিন্ন সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমায় চাবাহার বন্দও এবং তার আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে ভোর থেকে কাজ শুরু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মেহের নিউজের প্রতিবেদনে।

সমুদ্রবন্দরের পাশপাশি দক্ষিণ ইরানের ইরানশাহর শহরে একটি বিমানবন্দর এবং উত্তর ইরানের আক্কালা শহরের একটি রেলসেতুতে আঘাত হেনেছে সেন্টকোম। মার্কিন বাহিনীর নিক্ষিপ্ত বোমায় ইরানশাহর বিমানবন্দরের একজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ইসলামাবাদ সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করে গত ৫ জুলাই শনিবার হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় আইএরজিসি। সেই হামলার পর মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ ইরান এবং হরমুজ প্রণালি এলাকায় ইরানের ৮০টি সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে বোমাবর্ষণ করে সেন্টকোম।

মার্কিন বাহিনীর হামলার জবাব দিতে অল্প সময়ের মধ্যেই কুয়েত এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে পাল্টা হামলা চালায় আইআরজিসি।

এই হামলা এবং পাল্টা হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন— ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ এবং বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করে সেন্টকোম।


হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সেন্টকোমের পক্ষ থেকে বলা হয় , “হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতায় হুমকি দেওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও হ্রাস করার জন্য মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী তাদের বিরুদ্ধে অতিরিক্ত হামলা চালানো শুরু করেছে। সম্প্রতি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলরত বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে অন্যায্য হামলা পরিচালনার জন্য ইরানকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন বলে মনে করে যুক্তরাষ্ট্র।”

মার্কিন প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবারের হামলার চেয়ে বুধবারের হামলার মাত্রা বেশি ছিলো।

বুধবারের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “হরমুজে বাণিজ্যিক জাহাজে ইরানের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে এই হামলা পরিচালনা করা হয়েছে। ফের আগ্রাসন চালালে হামলা আরও ভয়াবহ হবে।”

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

‘কিং’-এর বাজেট নিয়ে গুঞ্জন, মুখ খুললেন নির্মাতা

টানা তিনটি ব্লকবাস্টার ছবির পর এবার ‘কিং’ নিয়ে বড় পর্দায় ফিরছেন শ...

১০ স্টেশনে বিপৎসীমা ছাড়িয়েছে নদীর পানি, ঝুঁকিতে সিলেট-চট্টগ্রাম

সক্রিয় মৌসুমি বায়ু এবং উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-...

৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশ করতে নির্দেশ আদালতের

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালে কোটার ভিত্তিতে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ...

পাহাড় ধস ও বন্যার শঙ্কা: ৫ জেলায় ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ু এবং সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃহস...

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের

ইরানে রাতভর নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কাতার, বাহরাইন ও ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা