আন্তর্জাতিক

ইরানে আরেক মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান এ তথ্য জানিয়েছে।

মিজান বলছে, ‘মজিদ মোসায়েবি ...আজ (রবিবার) সকালে ফৌজদারি কার্যবিধির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করার পর এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিত হওয়ার পর তাকে ফাঁসি দেওয়া হয়েছে।’

মোসায়েবি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে ‘সংবেদনশীল তথ্য’ সরবরাহ করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

ইসরায়েলের সঙ্গে কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান মোসাদের সঙ্গে যোগসূত্রের অভিযোগে অসংখ্য ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে তাদের পারমাণবিক কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে নাশকতা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগ রয়েছে।

সম্প্রতি যুদ্ধে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল। গত শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। জবাবে তেলআবিবেও পালটা হামলা চালাচ্ছে তেহরান। সেদিন থেকেই দুদেশের মধ্যে পালটাপালটি হামলা অব্যাহত আছে। এতে উভয় দেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার কৃষিখাত আধুনিকায়ন, উৎপাদন বৃদ...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা