সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ‘খুব সফল’ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক স্থাপনাগুলো হল- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা-ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে ‘খুব সফল’ হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির ২৬২ ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে আসছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ইরানে মার্কিন হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হামলার পর সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একটি ছবিতে ট্রাম্পকে নিজের চেয়ার ছেড়ে উঠে অন্য একটি চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গেছে।

পরে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। এ সময় ইরানকে সতর্ক করে তিনি বলেন, "হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি।"

ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটির জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তার সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। হোয়াইট হাউসে দেওয়া ওই ভাষণে ইরানকে ‘শান্তির পথে’ আসার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, না হলে আরও বড় ও সহজ হামলা চালানো হবে।

ট্রাম্প বলেন, ‘‘ইরানের বিরুদ্ধে আজ আমরা অত্যন্ত সফল হামলা চালিয়েছি। ফোর্ডো, নাতাঞ্জ ও ইসফাহানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের এই ‘বড় সন্ত্রাসী রাষ্ট্র’ এখন হয় শান্তি করবে, নয়তো আরও ভয়াবহ পরিণতি বরণ করবে।’’

তিনি বলেন, ‘‘৪০ বছর ধরে ইরান ‘আমেরিকার মৃত্যু চাই’, ‘ইসরায়েলের মৃত্যু চাই’ বলে আসছে। তাদের রাস্তার বোমায় আমাদের বহু নাগরিক পঙ্গু হয়েছে, প্রাণ হারিয়েছে। শুধু আমরাই নই, তাদের সন্ত্রাসে গোটা মধ্যপ্রাচ্যে হাজার হাজার মানুষ মারা গেছে। বিশেষ করে কাসেম সোলেইমানি বহু হত্যার নির্দেশদাতা ছিলেন।’’

ট্রাম্প আরও বলেন, ‘‘আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, ইরানকে আর এই পথ চলতে দেয়া যাবে না। আজকের অভিযানে আমরা সফলভাবে তাদের পারমাণবিক সক্ষমতা শেষ করেছি।’’

ইসরায়েলের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই। আমরা একসঙ্গে কাজ করেছি, যা ইতিহাসে নজিরবিহীন। ইসরায়েলি সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করি।’’

মার্কিন সেনাদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘‘তোমাদের অসাধারণ কাজ আজ বিশ্বের কাছে প্রমাণ হলো। আজকের মতো সাফল্যময় অপারেশন বহু বছর পর দেখা গেল।’’

তিনি জেনারেল ড্যান ‘রাজিন’ কেইন ও অপারেশনের সঙ্গে যুক্ত সামরিক বিশেষজ্ঞদেরও ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন, ‘‘শান্তি না এলে ইরানকে আরও কঠিন পরিণতির মুখে পড়তে হবে। আজকের লক্ষ্য ছিল সবচেয়ে কঠিন, বাকিগুলো তুলনামূলক সহজ এবং মিনিটের মধ্যে ধ্বংস করা সম্ভব।’’

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘বিশ্বের কোনো সেনাবাহিনী আমাদের মতো এমন অভিযান চালাতে পারবে না। ইরানের সামনে এখন শেষ সুযোগ—শান্তি করা অথবা ধ্বংস হওয়া।’’

তিনি জানান, রবিবার সকালে পেন্টাগনে এই অভিযানের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবেন জেনারেল কেইন ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

ভাষণের শেষে ট্রাম্প বলেন, ‘‘আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমাদের মহান সেনাবাহিনীকে ভালোবাসি। ঈশ্বর আমেরিকা, ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যকে রক্ষা করুন।’’

সূত্র: আল-জাজিরা, বিবিসি, রয়টার্স

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা