সংগৃহীত
শিল্প ও সাহিত্য

ইটিভি-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংস্কৃতিক বিটের সাংবাদিকদের সংগঠন, কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি'র ২৩তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলের গ্রান্ড বলরুমে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের অন্যতম প্রধান বেসরকারি টিভি চ্যানেল-একুশে টেলিভিশন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) শেরাটন হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন একুশে টিভির চেয়ারম্যান ও সিইও আবদুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনুভা মাহবুব সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারো জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত-চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছরের সেরা পারফর্মারদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে ইটিভ-সিজেএফবি সন্মাননা। থাকবে দেশ সেরা তারকাদের পারফর্মেন্সও।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন, কনভেনর তামিম হাসান এবং সিজেএফবি’র সাধারণ সম্পাদক এম এস রানা। সিজেএফবি’র সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা তুলে ধরেন- ইভেন্টের স্পন্সর পাইকারি ডটকম বিডির সিইও নাবির হোসেন, ভাসাভি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান, ইত্তেফাক হোল্ডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আরশাদ হোসেন এবং ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী। সংবাদ সম্মেলনের উপস্থাপনা করেন অভিনেতা এফ এস নাঈম ও শান্তা জাহান।

জানা যায়, সিজেএফবি’র বিগত ২২ বছরে একুশে টিভি টানা সাত বছর অফিসিয়াল ব্রডকাস্টার পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথমবার টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবি’র সঙ্গে যাত্রা শুরু করল একুশে টেলিভিশন। এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান টেলিভিশনটির চেয়ারম্যান আবদুস সালাম এবং সিজেএফবি’র সভাপতি এনাম সরকার।

উল্লেখ্য, ১৯৯৯ সালে গঠিত হয় সিজেএফবি। সংগঠনের ২৫ বছরে এটি সিজেএফবি’র ২৩তম পুরস্কার বিতরণী আসর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা