সংগৃহীত
খেলা

আর্জেন্টিনার ক্যাম্প ছাড়লেন মার্টিনেজ

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা দলে আরেকটি বড় ধাক্কা। ইনজুরি নিয়ে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্প ছেড়েছেন লওতারো মার্টিনেজ। ইন্টার মিলান স্ট্রাইকার বাঁ-পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি নিশ্চিত করেছে।

মার্টিনেজের ইনজুরি নিয়ে এএফএ বলেছে, ‘ফরোয়ার্ড মার্টিনেজকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচে দলে পাওয়া যাবে না। তিনি ইনজুরিতে পড়েছেন।’

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলো ফিরতি লেগে ফেইনুর্ডের বিপক্ষে ইন্টারের জয়ের ম্যাচে মাংসপেশিতে চোটের কারণে বেঞ্চে বসে ছিলেন মার্টিনেজ। গত রবিবার সিরি ‘আ’তে আতালান্তার ২-০ গোলে ইন্টারের জয়ে গোলও করেন। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হলো ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

মেজর লিগ সকারে ইন্টার মায়ামির ম্যাচে বাঁ ঊরুতে ব্যথা পাওয়ায় মার্চে বাছাইপর্বের ম্যাচ দুটি খেলা হচ্ছে না মেসির। বাঁ পায়ে মাংসপেশির চোটে ভুগে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এএস রোমা তারকা দিবালা। গঞ্জালো মন্তিয়েল ও জোভান্নি লো সেলসোদেরও চোটের কারণে এ দুটি ম্যাচে খেলা হচ্ছে না।

চোটের কারণে মার্টিনেজও ছিটকে পড়ায় প্রশ্ন উঠেছে, আর্জেন্টিনার আক্রমণভাগে কাদের দেখা যাবে। কোচ লিওনেল স্কালোনির হাতে অবশ্য বিকল্প আছে। আতলেতিকো মাদ্রিদ তারকা হুলিয়ান আলভারেজের ম্যাচের শুরু থেকে খেলার সম্ভাবনা বেশি। মার্টিনেজের জায়গায় দেখা যেতে পারে আতলেতিকোর ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনেকে। নিকোলাস গঞ্জালেস, নিকো পাজ ও থিয়াগো আলমাদাও ভালো বিকল্প হয়ে উঠতে পারেন স্কালোনির।

মার্টিনেজের ছিটকে পড়া নিয়ে আর্জেন্টিনা ফুটবল দলের এক্স হ্যান্ডলে বলা হয়, ‘বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মার্চের দুটি ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন লওতারো মার্টিনেজ।’

উরুগুয়ের বিপক্ষে ২২ মার্চ বাংলাদেশ সময় সকাল সাড়ে পাঁচটায় ও ব্রাজিলের বিপক্ষে ২৬ মার্চ সকাল ৬টায় বিশ্বকাপ বাছাইপর্বে বড় দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার বাছাইয়ে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া ব্রাজিল টেবিলের পাঁচে।

পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা