খেলা

আমিনুলের বৈধতা নিয়ে ফারুকের রিট তালিকা থেকে বাদ

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করার বৈধতা নিয়ে করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ জুন) বিষয়টি তালিকা থেকে বাদ দেন।

এর আগে রবিবার (১ জুন) বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিটটি করেন, যা সোমবার (২ জুন) কার্যতালিকায় ২৮ নম্বর ক্রমিকে ওঠে।

গত ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুলকে বিসিবির পরিচালক মনোনীত করে এনএসসি। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে ফারুক গতকাল রিটটি করেন।

আদালতে ফারুকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, আইনজীবী কায়সার কামাল ও এ কে এম আজাদ হোসেন শুনানিতে ছিলেন।

এনএসসির পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিসিবির পক্ষে আইনজীবী মাহিন এম রহমান শুনানিতে অংশ নেন।

রিট আবেদনকারীর অন্যতম আইনজীবী এ কে এম আজাদ হোসেন বলেন, ‘শুনানির পর আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে। আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বলেন, শুনানি নিয়ে আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। রিটটি অন্য বেঞ্চে উপস্থাপন করার স্বাধীনতা থাকবে বলা হয়েছে কি না, তা জেনে জানাতে পারবেন তিনি।

রিটের প্রার্থনায় দেখা যায়, ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয় রিটে। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে বিবাদী করা হয় রিটে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় এনএসসি। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক সভাপতি নির্বাচিত হন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা