রাজনীতি

আগে স্থানীয় নির্বাচনে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন বা অন্য যেকোনো সংস্কারে বেশি গুরুত্ব দেওয়া হলে জনগণের কাছে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক রাউন্ড টেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতান্ত্রিক বিকাশ ধরে রাখতে হলে অবাধ সুষ্ঠু নিবার্চন পরিচালনা করতে হবে। এর জন্য যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে, তারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত হতে পারবে না। পৃথিবীর বিভিন্ন দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে তবে তারা নিরপেক্ষ নির্বাচনের গ্যারান্টির ধারাবাহিকতা বজায় রক্ষা করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে এই ধারাবাহিকতা রক্ষা করা যায়নি।

তিনি আরো বলেন, গণতন্ত্রের রক্ষায় অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন করা সরকারি দলের দায়িত্ব। নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইন কাজে লাগিয়ে শক্তিশালী উঠতে হবে। এছাড়াও নিরপেক্ষ নিবার্চনের জন্য কমিশনকে স্বাধীনতা দিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা