রাজনীতি

সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জন কোথায়, প্রশ্ন আলালের

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা সরকার পতনের পর প্রাণনাশের আশঙ্কায় দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন। তবে তাদেরকে কোথাও পার করে দেওয়ার ব্যবস্থা হয়ে থাকলে সেই বিষয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেনাবাহিনীর কাছে আশ্রয় নেওয়া ৬২৬ জন কোথায়-এমন প্রশ্ন রেখে আলাল বলেন, কোনো কর্মকর্তা যদি তাদের পার করার ব্যবস্থা করা হয়ে থাকেন, তা তদন্ত হওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, এনজিও করা আর দেশ পরিচালনা এক নয়। অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে।

সংবিধান মানলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘দেশ সংস্কারে ৩১ দফা দিয়েছে বিএনপি। অন্যদের পরামর্শ নিতেও আমরা প্রস্তুত। এটিকে দুর্বলতা ভাবলে ভুল করবেন।’

শেখ হাসিনাবিরোধী আন্দোলন বিএনপি ১৬ বছর এককভাবে করেছে দাবি করে তিনি বলেন, ৩ দেশের ৩ আদলে দল গড়তে চান বৈষম্যবিরোধীরা। বাংলাদেশে এতো মহান নেতা থাকতে এ দেশে বড় হয়ে বিদেশের নেতাদের প্রতি এতো আগ্রহ কেন?

ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে দ্রব্যমূল্যের লাগাম টানান আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, রমজান আসছে, মানুষের কষ্ট বাড়ছে। দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

ভোটের কালি উঠছে না, হাস্যরস করলেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালির মান নিয়ে নিজের মজার অভিজ্ঞ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা