খেলা

শান্তদের দক্ষতা নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছিলেন, ওপেনিংয়ে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিমকে ব্যাক করবেন। তাই ফর্মে না থাকা লিটন কুমার দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার প্রয়োজন বোধ করেননি তিনি।

বিপিএলে রান করার পরও লিটনের ভাগ্যের শিকে ছিঁড়েনি। অথচ টুর্নামেন্টের এক ম্যাচ পরই ওপেনিং জুটিতে পরিবর্তন আনা হয়েছে। সৌম্যর জায়গায় ওপেন করেছেন নাজমুল হোসেন শান্ত। জানা গেছে, টপঅর্ডারে বাঁহাতি ব্যাটার কমাতে একজনকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

মজার ব্যাপার হলো, লিপুর নির্বাচিত ১৫ জনের স্কোয়াডে টপঅর্ডারের চারজন ব্যাটারই বাঁহাতি। প্রধান নির্বাচক ডানহাতি, বাঁহাতির সমীকরণ পছন্দ না করলেও প্রয়োজন হিসেবেই দেখেছে টিম ম্যানেজমেন্ট। তাই লিটনের মতো অভিজ্ঞ ডানহাতি ব্যাটার না থাকায় ওপেনিং স্লটের ভারসাম্যে ঘাটতি তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে না পারার পেছনে এটি বড় কোনো কারণ না হলেও মনস্তাত্ত্বিক অন্তরায়। বেশি প্রভাব ফেলেছে প্রস্তুতির ঘাটতি। বিপিএল শেষ করে ৫০ ওভারের ক্রিকেট নিয়ে চর্চা করার সময় ছিল না। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাকি সাত দল ব্যস্ত ছিল আন্তর্জাতিক সিরিজ খেলায়। ঢাকায় বিপিএল চলার সময় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুতে সিরিজ খেলেছে পাকিস্তানের সঙ্গে। নিউজিল্যান্ডও ওয়ানডে সিরিজ খেলেছে পাকিস্তানের মাটিতে।

ভারত প্রস্তুতি সেরেছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে। আফগানিস্তান খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেখানে বাংলাদেশ ব্যস্ত ছিল বিপিএল টি২০ ক্রিকেট নিয়ে। এই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কোচিং স্টাফের পক্ষ থেকে কোনো পরিকল্পনা দেওয়া হয়েছিল কিনা, জানা যায়নি। তবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে প্রস্তুতির ঘাটতির কথা বলেছেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুও বিষয়টি সামনে এনেছেন, ‘আমাদের তো প্রস্তুতিই ঠিকমতো হয়নি। এর পরও এত বড় টুর্নামেন্টে এ ধরনের খেলা খেললে হয় না। টেস্ট খেলুড়ে অন্য দেশগুলো যেভাবে উন্নতি করেছে, আমরা তো পারিনি। ক্রিকেটারদের টেকনিক্যাল দিকগুলো দেখলেই বোঝা যায়, কতটা পিছিয়ে।’

নাজমুল হোসেন শান্তরা ব্যাটিং ভালো করতে না পারায় বোলাররা সফল হতে পারেননি। ভারত বা নিউজিল্যান্ডের বিপক্ষে আড়াইশ রানও করতে পারেনি ব্যাটিং ইউনিট। ফলে ম্যাজিক বোলিং করা সম্ভব হয়নি তাসকিন আহমেদদের পক্ষে।

এই ব্যাটিং ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নান্নু বলেন, ‘আমাদের খেলোয়াড়রা মনমানসিকতা ও টেকনিক্যালি পিছিয়ে। উন্নতিটা নিজেকে করতে হবে। এটা তো ফুটবল না যে, পাসিং করে খেলতে হবে। ক্রিকেটে ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলে দল লাভবান হয়। কেউ সেঞ্চুরি করলে দলের রান বড় হয়। কেউ ৫ উইকেট নিলে দলের লাভ হয়। এই কাজগুলো ঠিকঠাক করার জন্য নিজেদের সক্ষমতা বাড়াতে হয়। ব্যক্তিগভাবে টেকনিক্যাল দিকগুলো উন্নতি করতে না পারলে হবে না। টিম ম্যানেজমেন্টের দায়িত্ব আছে অনেক। স্কিল প্রোগ্রামগুলো বাড়াতে হবে।’

যে কোনো বড় টুর্নামেন্টের আগে কোচিং স্টাফে পরিবর্তন করা হলে ফোকাস নড়ে যেতে বাধ্য। কারণ, কোচিং স্টাফ দল গোছানোরই সময় পান না। খণ্ডকালীন চাকরিতে যোগ দেওয়া ফিল সিমন্সও পরিকল্পনা দেওয়ার সময় পাননি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা