খেলা

আইপিএল খেলতে বিশ্রাম, জবাব দিলেন স্টার্ক 

ক্রীড়া ডেস্ক

মূল দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসতে পারেনি অস্ট্রেলিয়া। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন মিশেল স্টার্ক। প্যাট কামিন্স ইনজুরিতে আছেন। তিনি ঝুঁকি নেননি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার। জস হ্যালজউডও একই পথে হেঁটেছেন। বড় টুর্নামেন্টের আগে অবসর নিয়েছেন মার্কোস স্টইনিস।

অজি ক্রিকেটাররা ফিট থেকে আইপিএল খেলতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কামিন্স-হ্যালজউডের ইনজুরির বিষয়টিও তাও মানা যায়। কিন্তু স্টার্কের ব্যক্তিগত কারণ ও স্টইনিসের হুট করে অবসর যেন মানা যাচ্ছে না।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন স্টার্ক। জানিয়েছেন, তার কিছু ব্যক্তিগত কারণ ছিল। এছাড়া গোড়ালির ব্যথা নিয়ে তিনি খেলছিলেন। যে কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ফিট হতে বিশ্রাম নিয়েছেন। অস্ট্রেলিয়া আগামী ১১ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে।

স্টার্ক বলেন, ‘অনেকগুলো ভিন্ন ভিন্ন কারণ আছে (বিশ্রামের)। কিছু ব্যক্তিগত দিকও ছিল। টেস্ট সিরিজে আমার গোড়ালিতে ব্যথা ছিল। তা থেকে আমার সেরে ওঠা জরুরি। সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে। হ্যা, সামনে আইপিএলও আছে।’

স্টার্ক জানিয়েছেন, আইপিএল, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তার মাথায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ঘুরছে। প্রথমবার অল্পের জন্য ফাইনাল মিস করেছিলেন তারা। এরপর এটাকে সিরিয়াস নিয়েছেন। এবারের ফাইনাল জিততে চান। যে কারণে পুরোপুরি ফিট হতে চান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা