ছবি: সংগৃহীত
রাজনীতি

অবশেষে নিবন্ধন পাচ্ছে ‘আমজনতার দল’

আমার বাঙলা ডেস্ক

নির্বাচন কমিশনের (ইসি) সামনে টানা ১২৫ ঘণ্টা অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ অবশেষে নতুন দল হিসেবে নিবন্ধন পেতে চলেছে। একইসঙ্গে ‘জনতার দল’ নামের আরেকটি দলও নিবন্ধন পাচ্ছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনঃতদন্তে নতুন ২টি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল২টি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দল দুটির বিষয়ে কারও আপত্তি রয়েছে কী না তা নিশ্চিত হওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিষয়টি কমিশনের সম্মতির জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশনের অনুমতি পেলে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে।

নিবন্ধন না পাওয়ায় আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান নির্বাচন ভবন সংলগ্ন এলাকায় যে আমরণ অনশন শুরু করেছিলেন তা শেষ পর্যন্ত ইসির ইতিবাচক সিদ্ধান্তে আলোর মুখ দেখছে।

তারেক রহমান বলেন, প্রজাপতি প্রতীকে আমরা নিবন্ধন পাবো। ইসি বলেছে আমরা নিবন্ধন পাওয়ার জন্য সব শর্ত পূরণ করেছি। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পর গেজেট হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা