সংগৃহিত
বাণিজ্য
বিএসটিআইয়ের অভিযান

চাঁদাবাজির অভিযোগ রেস্তোরাঁ মালিক সমিতির

বাণিজ্য ডেস্ক: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অভিযানে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন।

রোববার (৩১ মার্চ) রাজধানীর কারওয়ান বাজার টিসিবি ভবনে ‘আবাসিক ভবনে রেস্তোরাঁ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিযান পরিচালনাকারী দপ্তর/সংস্থা পৃথকভাবে অভিযান পরিচালনা না করে সম্মিলিতভাবে অভিযান পরিচালনা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে এমন অভিযোগের কথা জানান তিনি।

সভায় বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠান মূলত ভেজাল পণ্যের বিরুদ্ধে কাজ করে। কাউকে হয়রানি করা আমাদের উদ্দেশ্য না। কোনো ব্যবসায়ী যেন অহেতুক হয়রানির স্বীকার না হয় সেই বিষয়টা আমরা গুরুত্বের সঙ্গে দেখবো। তবে কেউ যদি খাদ্য পণ্যে ভেজাল দেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, প্রোসেসড ফুড যেমন রুটি, দই এসব পণ্যের বিষয়টা আমরা দেখি। উৎপাদন তারিখ, মেয়াদ এসব আমরা দেখি।

রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেন বলেন, মোবাইল কোর্টটা যেভাবে পরিচালনা করা হয় এটা সম্পূর্ণ অপমানজনক। আসলে এটা আমাদের মালিক সমিতির জন্য অপমানজনক না, এটা সম্পূর্ণ দেশের জন্য অপমানজনক। তৃণমূল হোটেল রেস্তোরাঁর জন্য যে জরিমানার আইন ফাইভ স্টার হোটেলের জন্য একই আইন?

তিনি বলেন, বিএসটিআই বললো তারা অভিযান চালায় না। আসলে আমি বলবো বিএসটিআইয়ের অভিযানে এক প্রকার চাঁদাবাজি হয়। তারা অভিযানে বলে সব খাবারে বিএসটিআই থাকতে হবে। দইয়েরও বিএসটিআই লাগে, বোরহানিতেও বিএসটিআই লাগে।

তিনি বলেন, আমি মনে করি অভিযানে অবশ্যই ফুড এক্সপার্ট রাখা প্রয়োজন। বর্তমানে যেটা হয়, অভিযানে আসবে। এসে নাক দিয়ে খাবার শুকে বলবে এটা নষ্ট দুই লাখ টাকা জরিমানা করো। বলে কোনো কথা বলবেন না। কথা বললেই জরিমানার রেট বাড়ে। জরিমানা করার সঙ্গে সঙ্গে জরিমানার টাকা দিতে হবে। দেরি হলেই হ্যান্ডকাপ দিয়ে গাড়িতে তোলে। জেল হাজতে নিয়ে যায়। অথচ আইনে আছে পাঁচ কর্মদিবসের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করা। তাহলে কীভাবে ব্যবসা পরিচালনা করবো? এদেশে আমরা নাগরিক হিসেবে আমরা চরম অপমানিত।

সভায় বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হোসেনসহ সংগঠনের নেতা, বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হক, ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা