ছবি: সংগৃহীত
সারাদেশ

ডাকাতি–সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন শত শত এলাকাবাসী। গতকাল শুক্রবার বিকেলে সোনামসজিদ পিরোজপুর মোড় সোনালী ব্যাংকের সামনে পিরোজপুর, বালিয়াদিঘী, সালামপুর ও সোনাপুর এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, সোনাপুর গ্রামের লুতফলের ছেলে এসআই কালামের (কামাল) প্রত্যক্ষ মদদে এলাকায় ডাকাতদের উৎপাত বৃদ্ধি পেয়েছে। তাঁরা বলেন, এসআই কালামের ছত্রছায়ায় রায়হান, ইউসুফ, মোশারফ, জাবেদ ও আব্দুল্লাহ নামের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করছে। এই চক্রের হাতে সাধারণ মানুষ প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন মোতালেব আলী, পলাশ মিয়া বাবুল, ইউসুফ আলীসহ কয়েকশ’ স্থানীয় নারী-পুরুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধী চক্রের বিরুদ্ধে মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত এসব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং নিরীহ মানুষকে রক্ষার দাবি জানান তাঁরা। বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান—এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং পুলিশের ভেতরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তবে এসআই কামাল তাঁর বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁর আত্মীয় বাড়ি থেকে গরু লুট করে নিয়ে যাওয়ায় আইনের আশ্রয় গ্রহণ করা হয়েছে। তিনি কোনো অপকর্মে মদদ দেননি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চার বন্দরে ৩ নম্বর সংকেত, উপকূলে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

সাভারে ছেলের হাতে বাবা খুন, ঘাতক ছেলে আটক

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

রোগী নিয়ে খাদে অ্যাম্বুলেন্স, ঝালকাঠিতে আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

৫৯ বিজিবির অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

ব্যাটারি চুরির অভিযোগ, যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

বাগেরহাটে হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা