ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে লাঠিখেলা ও গানের মধ্য দিয়ে বিএনপির ৩১ দফা প্রচারণা

নোয়াখালী  প্রতিনিধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে গ্রামীণ লাঠিখেলা, লোকজ গান, গণমিছিল লিফলেট বিতরণ ও পথসভাসহ ভিন্নধর্মী প্রচারণা চালিয়েছে দলটি।

বুধবার (১৫ অক্টোবর) বিকালে ও রাতে উপজেলার বয়ারচর চেয়ারম্যান ঘাট থেকে হাতিয়া বাজার পর্যন্ত খোলা পিকআপ ভ্যানে করে বাদ্যযন্ত্রের তালে তালে বিএনপির ৩১ দফা কর্মসূচির পক্ষে প্রচারনা চালায়।

এ সময় লাঠিখেলা দেখানো হয়। আর উচ্ছ্বসিত নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভিন্নধর্মী এ প্রচার হাতিয়াবাসীর মাঝে ব্যাপক সাড়া জাগায়।

এতে ৩১ দফা কর্মসূচি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব।

রাতে হাতিয়া বাজারে অনুষ্ঠিত পথসভায় তিনি বিএনপি সম্পর্কে অপপ্রচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানোর পাশাপাশি রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ৩১ দফার নানা দিক তুলে ধরেন।

পথসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর উদ্দিন রাজীব বলেন, “আগামী নির্বাচনে দেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য মুখিয়ে আছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ সমৃদ্ধ হবে। ১৭ বছর দ্বীপ হাতিয়ার মানুষ অবহেলিত। আমাদের প্রিয় জন্মস্থান হাতিয়াকে এগিয়ে নিতে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে এখনই করণীয় ঠিক করতে হবে।

দ্বীপ হাতিয়ার পথে-প্রান্তরে যেখানেই তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন সেখানেই ব্যাপক সাড়া মিলছে বলেও জানান জেলা বিএনপির আহ্বয়ক কমিটির এ সদস্য।

তানভীর উদ্দিন রাজীব বলেন, নদী ভাঙন হাতিয়ার মানুষের সবচেয়ে বড় দুঃখ। ভোট বিপ্লবের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসলে হাতিয়া নদী ভাঙন শতভাগ সমাধান হবে। হাতিয়ার অহংকার নিঝুম দ্বীপকে পর্যটনে সমৃদ্ধ করা হবে। হাতিয়ার সবগুলো বিচকে দৃষ্টিনন্দন করা হবে। যাতে করে হাতিয়ার মানষ পর্যটন থেকে আয় করতে পারে।”

এ সময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফ উদ্দিন প্রমূখ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা