সংগৃহিত
বাণিজ্য

বাণিজ্য মেলার পর্দা উঠবে ২১ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ জানুয়ারি রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ শুরু হবে।

সোমবার (১৫ জানুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বাচলে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৯৫ সালে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম আসর বসে শেরে বাংলা নগরে। এর লক্ষ্য ছিল দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও উৎপাদনে সহায়তা করা। ২০২০ সাল পর্যন্ত সেখানেই এ মেলা হতো।

তবে ২০২১ সালে করোনা মহামারির সময় বাণিজ্য মেলা হয়নি। পরে কোভিড বিধি-নিষেধের মধ্যে ২০২২ সালে তা পূর্বাচলে চলে যায়। এ নিয়ে তৃতীয়বারের মতো সেখানে বাণিজ্য মেলার আসর বসতে যাচ্ছে।

শেরে বাংলা নগরে সবমিলিয়ে ২৫ বার আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর বসে। পরে পূর্বাচলে চীনের অর্থায়নে স্থায়ী ভেন্যু গড়ে তোলা হয়। এখন থেকে সেখানেই

এ মেলার আসর বসবে।

ইপিবি জানায়, এবার বাণিজ্য মেলায় তুলনামূলক বেশি দেশীয় পণ্যের সমাহার থাকবে। এছাড়া ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের পণ্যদ্রব্যের সমাবেশ ঘটবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি মেলায় রফতানির বাজার খোঁজা হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা