ক্রিকেটার ইমরান খান, ছবি : সংগৃহীত
খেলা

পাকিস্তানের খেলায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার ইমরান খান

ক্রীড়া ডেস্ক

রাজনীতির খেলায় আটকে পড়ে জেলে বন্দী আছেন ইমরান খান। বলা চলে, মনে-প্রাণে ইমরান খান এখন পর্যন্ত তো সেই ক্রিকেটেরই মানুষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জেলে বসেও খোঁজ নিয়েছেন ক্রিকেটের। টিভিসেটের সামনে বসেই দেখেছেন ভারত-পাকিস্তানের ম্যাচ। যেখানে ভারতের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। আর সেটি দেখে ক্ষুব্ধ ইমরান খান।

জেল থেকেই বার্তা দিয়েছেন ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক। সেটি জেলগেটে এসে প্রকাশ করেছেন তার বোন আলিমা খান। ইমরান খানকে উদ্ধৃত করে আলিমা সাংবাদিকদের বলেন, ‘পছন্দসই ব্যক্তিদের যখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়, তখন পাকিস্তানে ক্রিকেট ধ্বংস হবে।’

২৯ বছর পর পাকিস্তানে বসছে আইসিসির কোনো স্বীকৃত টুর্নামেন্ট। তবে সেখানে শেষ চারেও জায়গা করে নিতে পারেনি দলটি। করাচিতে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর দুবাইয়ে ভারতের কাছে হার ৬ উইকেটে। টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশের পরাজয় তাদের স্বপ্ন শেষ করে দিয়েছে।

পাকিস্তান ক্রিকেটের এমন পরিণতিতে বেশ হতাশ ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রী জেলে বসেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ দেখেছেন উল্লেখ করে তার বোন বলেন, ‘ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরো বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ।’

উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। দুর্নীতির মামলায় সম্প্রতি ১৪ বছরের কারাদণ্ড হয়েছে তার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা