ছবি-সংগৃহীত
খেলা

ফুটবলারদের ব্যাগে ৬৪ বোতল মদ!

ক্রীড়া ডেস্ক: এএফসি কাপে মালদ্বীপের মালেতে গত সেপ্টেম্বরে খেলতে গিয়ে বসুন্ধরা কিংসের জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। বসুন্ধরা ক্লাব কর্তপক্ষ অভিযুক্ত ফুটবলারদের সাময়িক নিষেধাজ্ঞাও দেয়।

তবে কোন ধরনের অপরাধ তারা করেছে সেটি এতদিন ক্লাব ও খেলোয়াড় কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বলেনি। এবার জানা গেল, অভিযুক্ত পাঁচ ফুটবলার এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আসছিলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান। ওই পাঁচ ফুটবলার হলেন- তপু বর্মণ, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

এএফসি কাপে মালদ্বীপের মাজিয়া স্পোর্ট অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে খেলেছিল বসুন্ধরা। ১৯ সেপ্টেম্বর ম্যাচ খেলে পরের দিন ঢাকায় ফিরেছিল দল। ফেরার পথে বিমানবন্দরে তাদের কাছে মদ পায় কাস্টম কর্মকর্তারা।

গণমাধ্যমকে এ ঘটনায় বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘পাঁচ খেলোয়াড় শৃঙ্খলা ভেঙেছে। এ জন্য তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করেছি। সবার সঙ্গে কথা বলে বিষয়টির অধিকতর তদন্ত করছি। তদন্ত শেষে কে কতটা দোষী, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ ফুটবলারকে ছাড়াই নিজেদের মাঠ কিংস অ্যারেনায় প্রথম আন্তর্জাতিক ম্যাচে ভারতের লিগ চ্যাম্পিয়ন ওড়িষা এফসিকে ৩-২ গোলে হারিয়েছে কিংস।

এর আগে মালদ্বীপের মালেতে মাজিয়ার কাছে ৩-১ গোলে হেরে এবারের এএফসি কাপ শুরু করেছিল বসুন্ধরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা