খেলা
শেষ হলো স্বর্ণজয়ীর পথচলা

শুটার সাদিয়া সুলতানার অকালপ্রয়াণ

আমার বাঙলা ডেস্ক

দক্ষিণ এশীয় (এসএ) গেমসে পদকজয়ী শুটার সৈয়দা সাদিয়া সুলতানা মারা গেছেন। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মৃত্যুর খবরটি নিশ্চিত করেন সাদিয়ার বাবা সৈয়দ সারোয়ার।

মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাদিয়া। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সবার অলক্ষ্যে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাদিয়ার মৃত্যুতে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন শোক প্রকাশ করেছে।

মেয়ের মরদেহ হাসপাতাল থেকে বের করার মুহূর্তে বাবা আব্দুস সাত্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার সাদিয়া আর নেই। দুপুর ২ টার দিকে সবাইকে ছেড়ে চলে গেছে। আমরা এখন ওর মরদেহ হাসপাতাল থেকে বের করছি।

সাদিয়ার শুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন সোনা। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে জেতেন সোনার পদক। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শুটিংয়ের বাইরে রয়েছেন তিনি।

গত ১১ বছর বলতে গেলে একেবারে আড়ালেই ছিলেন খেলার দুনিয়া থেকে। সাত বছর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল সাদিয়া অসুস্থ। যদিও আর কখনও শুটিংয়ে ফেরেননি। একেবারে মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা রহস্যই থেকে গেছে!

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা