ছবি: সংগৃহীত
খেলা

১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

আয়ারল্যান্ড বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে আইরিশ নারীরা। শনিবার (৩০ নভেম্বর) মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে টসে জিতে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুতে ছন্দপতন দিয়ে শুরু করে তারা। উইকেট না হারালেও রান তোলার গতি ছিল খুব কম।

সফরকারী দলের অধিনায়ক গ্যাবি লুইসকে (১২ বলে ২ রান) সাজঘরে পাঠান অফস্পিনার সুলতানা খাতুন। দলীয় ৩৫ রানে সারা ফোর্বসকে ফেরান বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। ৩৪ বলে দুটি চারে ১৩ রানে এলবিডব্লিউ হন তিনি। এরপর বড় জুটি গড়ে তোলে আয়ারল্যান্ড। অরলা প্রেন্ডারগাস্টকে নিয়ে লড়ে যান হান্টার। রান আউটে ভাঙে ৯১ রানের তৃতীয় উইকেট জুটি। অরলা ৭২ বলে ৩৭ রানের পথে মারেন দুটি বাউন্ডারি।

৮৮ বলে ৮টি চারে ৬৮ রান করা হান্টারকে এলবিডব্লিউর ফাদে ফেলেন স্বর্ণা আক্তার। অভিজ্ঞ ব্যাটার লরা দিলানি ৫০ বলে ৩৩ রানের ইনিংস খেলে রাখেন অবদান। উনা রেয়মন্ড ১৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে নিয়ে যান দুইশর কাছে। মিরপুরের উইকেটে ১৯৪ চ্যালেঞ্জিং সংগ্রহ। রান তাড়ায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্যটি পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালে লাহোরে স্বাগতিকদের বিপক্ষে ২১১ রান তাড়া করে জিতেছিল টিম টাইগ্রেস।

সুলতানা ১০ ওভারে ৩২ রানে দুটি উইকেট নেন। নাহিদাও দেন ১০ ওভারে ৩২ রান। উইকেট নেন একটি। স্বর্ণা ৪ ওভারে ৬ রানে নেন একটি উইকেট। সিরিজ জয়ের মিশনে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। একমাত্র পেসার মারুফা আক্তার উইকেট পাননি। ৭ ওভারে খরচ করেন ৩৮ রান।

.

আমার েবাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ঈশ্বরদীতে মিলল একনলা বন্দুক ও রামদা

ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি দেশীয় ধারালো অস্ত্র (হাস...

চীন ইরানকে অস্ত্র বিক্রি করলে হতাশ হবো: ট্রাম্প

চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে হতাশ হবেন বলে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলার একটি ফুটবল মাঠে প্রীতি ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা