খেলা

টি-টোয়েন্টি ফরম্যাটে খেলতে চান না মিরাজ

ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডে দলের অধিনায়ক। টেস্টে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার তিনি। টি-টোয়েন্টিতেও দলের বিপদে সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। তবে তার ভাবনায় এখন শুধুই টেস্ট ও ওয়ানডে। আপাতত টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দূরে থাকতে চাইছেন ২৭ বছর বয়সি এই ডান-হাতি অলরাউন্ডার। নির্বাচকদের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মিরাজ। এশিয়া কাপের দলেও জায়গা হয়নি তার। ফলে মিরাজকে নিয়ে শুরু হয় আলোচনা।

বিসিবির বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, নির্বাচকদের সঙ্গে মিরাজ আলাপ করেছেন। এখন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকতে চান তিনি।

টিম ম্যানেজমেন্টের সঙ্গে মিরাজ কী আলোচনা করেছেন? এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘এটা আসলে আলাদা একটা ব্যাপার। বোর্ড হয়তো ভালো বলতে পারবে।’

গত শনিবার সংবাদ সম্মেলনে এশিয়া কাপ থেকে মিরাজের বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘সাদা ও লাল বলে খেলার প্রভাব, আবেদন ভিন্ন। মিরাজ আমাদের টেস্ট এবং ওয়ানডের অন্যতম সেরা খেলোয়াড়। বিশ্ব তাকে অলরাউন্ড পারফরম্যান্সের কারণে চেনে। দলের প্রয়োজনে তাকে অবশ্যই টি-টোয়েন্টিতে খেলতে হবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

নেপালে বন্যায় নিহত বেড়ে ১১২৭

নেপালের ভোটেকোশি নদীতে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জন...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

পিরোজপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজ...

এমবাপেকে অপহরণের পরিকল্পনা, টার্গেটে রিয়াল তারকা

ফুটবল মাঠের বাইরেও কিলিয়ান এমবাপেকে ঘিরে সামনে এসেছে উদ্বেগজনক তথ্য। ফরাসি সং...

বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই লাউতারো

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে বেশ মরিয়া ছিল বার্সেলোনা। অ...

সাটুরিয়ায় নেশাগ্রস্ত যুবকের ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজ মাকে মারধর, বসতঘর ভাঙচুর ও জনশান...

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন

অবশেষে বহুল প্রতীক্ষিত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধউর মোড় থেকে আশুলি...

পাঁচ মাস পর দেশের পথে মির্জা আব্বাস

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে প্রায় পাঁচ মাস পর দেশের উদ্দেশে রওনা হয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা