যশপ্রীত বুমরা
খেলা

ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন বুমরা

ক্রীড়া ডেস্ক

প্রতিপক্ষকে বিপদে ফেলাই যশপ্রীত বুমরার কাজ। উইকেট নেবেন, রানও দেবেন না-বুমরার বোলিং বিশ্লেষণ করলে এটাই বলতে হবে। আর এটি তিনি করেন ধারাবাহিকভাবে। প্রতিনিয়ত এমনটা করলে রেকর্ড তো গড়তেই থাকবেন এই ভারতীয় পেসার! এই যেমন গতকাল হেডিংলিতে গড়েছেন নতুন রেকর্ড।

শনিবার (২১ জুন) দ্বিতীয় দিনের শেষ সেশনে ইংলিশ ওপেনার বেন ডাকেটকে বোল্ড করে বুমরা ভেঙেছেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামের রেকর্ড। এই উইকেটে বুমরা সেনা (SENA) (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতে এশিয়ান বোলারদের মধ্যে সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়ে যান।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন বুমরা। এই দেশগুলোতে তাঁর মোট উইকেট এখন ১৪৮, যা এসেছে মাত্র ৬০ ইনিংসে। এই তালিকায় বুমরার পর আছেন আকরাম (১৪৬)। ৫৫ ইনিংসে ১৪৬টি উইকেট নিয়েছিলেন পাকিস্তান কিংবদন্তি। এরপর এই তালিকায় আছেন-অনিল কুম্বলে (১৪১), ইশান্ত শর্মা (১৩০) ও মোহাম্মদ শামি (১২৩)।

বুমরার উইকেটের সংখ্যাটা কাল আরো বাড়তে পারত। তবে শেষ ওভারে তাঁর বাউন্সারে হ্যারি ব্রুক আউট হলেও নো বলের কারণে বেঁচে যান। এর আগে কাল আউট হওয়া রুট, ডাকেট আর ক্রলি-তিনজনের উইকেটই নিয়েছেন বুমরা। ক্রলি ও রুটকে স্লিপে করুন নায়ারের ক্যাচ বানিয়ে, ডাকেটকে বোল্ড করে। ডাকেটকে ফিরিয়ে আকরামের রেকর্ড ভাঙেন সময়ের এই সেরা বোলার।

হেডিংলি টেস্টে ভারত প্রথম ইনিংসে করেছে ৪৭১ রান। ইংল্যান্ড দ্বিতীয় দিনটা শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২০৯ রান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা