সংগৃহীত
খেলা

দলীয়ভাবেই ঈদ উদযাপন করলেন হামজারা

আমার বাঙলা ডেস্ক

ভুটানকে হারানোর পর এবারের ঈদুল আজহা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যদের জন্য ছিল অন্যরকম এক অভিজ্ঞতা। বিশেষ করে হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলামের মতো নতুনদের জন্য এটি ছিল স্মরণীয় এক ঈদ। জাতীয় দলে ডাক পাওয়ার পর এটিই তাদের প্রথম ঈদুল আজহা, তবে পরিবারের সঙ্গে নয়- এই ঈদ উদযাপন করেছেন দলের সঙ্গেই।

এর আগেও একবার দলের সদস্যরা একসঙ্গে ঈদ উদযাপন করেছেন, যেমন ২০২৩ সালে ভারতে থাকার সময়। তবে এবারের পার্থক্য হলো, এবার তারা নিজ দেশেই আছেন, কিন্তু পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার সুযোগ হচ্ছে না। এর মধ্যেও দলীয়ভাবে ঈদ উদযাপন করেছে বাংলাদেশ ফুটবল দল।

ঈদের সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে বেরিয়ে যায়। খেলোয়াড় থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট, সবার পরনেই ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা। দলবদ্ধভাবে রাস্তায় বেরোনোর পর থেকেই হামজাদের ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। নামাজ শেষে সেলফি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো।

নতুনদের জন্য এটি ছিল আরো বেশি আবেগময়। হামজা চৌধুরী এর আগে ঈদুল ফিতরে ফিলিস্তিনের পতাকা খচিত ব্রেসলেট পরে নামাজ আদায় করেছিলেন, এবার তিনি ঈদের নামাজ আদায় করেছেন দলীয় পরিবেশে। ফাহামেদুল ইসলামের ঈদের অনুভূতিও ছিল বেশ স্পেশাল। নামাজের আগে ও পরে দুজনের মুখের হাসিই বলে দিচ্ছিল, এবারের ঈদটা তাঁদের জীবনে আলাদা জায়গা করে নিয়েছে।

এদিকে, ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর বাংলাদেশ দল এখন অনেকটাই স্বস্তিতে। ঈদের দিন হলেও অনুশীলন থেমে থাকছে না। গতকাল সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে দল। জানা গেছে, আজ বিকেলেও মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল।

বাংলাদেশের সামনে এখন বড় চ্যালেঞ্জ ১০ জুন, যখন তারা মুখোমুখি হবে সিঙ্গাপুরের, এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে। ঈদের আনন্দ সঙ্গী করেই এই ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় ফুটবল দল।আমারবাঙলাইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে খাল খননে সাশ্রয়ের ৪৭লাখ টাকা ফেরত

সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থা...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার জরুরি নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

১৮ই শ্রাবণে যেসব জেলায় বজ্রবৃষ্টি

দেশের তিন অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়...

সেউটা সংকটে ইসরায়েলের হাত থাকার অভিযোগ

মরক্কো থেকে প্রায় ৬০ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউটায় প্র...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

মাদক দমনে সরকারের নতুন কৌশল

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সুরক্ষিত...

নিখোঁজ কাস্টমসকর্মী, পুকুরে মিলল খণ্ডিত লাশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ৯ দিন পর কাস্টমসের নিরাপত্তা শাখায়...

আর্মি ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জে...

আইওএমের সহায়তায় নিয়মিত অভিবাসন সম্প্রসারণে বাংলাদেশের আহ্বান

নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা