খেলা

বাংলাদেশের বিপক্ষে দলকে জিতিয়েই দুঃসংবাদ পেলেন পাকিস্তানের হাসান

ক্রীড়া ডেস্ক

ইনজুরির সঙ্গে দীর্ঘ লড়াই শেষে গতকালের ম্যাচ দিয়েই পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে ফিরেছিলেন হাসান আলি। সেই ফেরাকে স্মরণীয় করেও রেখেছেন। বাংলাদেশের বিপক্ষে বুধবার (২৮ মে) সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট পেয়েছেন পাকিস্তানের এই পেসার। যেটা নিশ্চিত করেছে তার দলের ৩৭ রানের দারুণ এক জয়।

তবে এই জয়ের পরেই পারিবারিক দুঃসংবাদ হজম করতে হয়েছে হাসানকে। পাকিস্তান জাতীয় দলের এই পেসারের মা রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। গুজরানওয়ালা শহরের একটি রাস্তায় মোটরসাইকেলে আসা দুই দুষ্কৃতকারী তার কাছ থেকে নগদ ২ লাখ ৩০ হাজার রুপি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়ে হাসান আলির ভাই খুররম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মা বাজারে যাওয়ার পথে দুইজন মোটরসাইকেল আরোহী তাঁর পার্স ছিনিয়ে নেয়। পার্সে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কিছু সামগ্রী ছিল বলে জানা গেছে। ছিনতাইয়ের পরপরই গুজরানওয়ালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের শুরুতে গুজরানওয়ালা পুলিশ জানিয়েছিল, শহরটিতে সংঘবদ্ধ অপরাধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অভিযানের ফলে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

পাঞ্জাব সেফ সিটিজ অথরিটির তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দোকান ডাকাতির ঘটনা ৪৭ শতাংশ কমেছে। সেইসঙ্গে দোকানে সশস্ত্র হামলা, বাড়িতে চুরি, দোকান চুরি এবং গাড়ি চুরির মতো অপরাধও অনেকাংশে হ্রাস পেয়েছে। কিন্তু হাসান আলির মায়ের এই ঘটনা প্রমাণ করে এমন অপরাধের বিপরীতে পাকিস্তানের অভিযান আরো জোরালো করা প্রয়োজন।

এদিকে নিজের ফিরে আসার ম্যাচে হাসান ছিলেন পাকিস্তানের তুরুপের তাস। দুই ওপেনারের পাশাপাশি পেয়েছেন জাকের আলীর গুরুত্বপূর্ণ উইকেট। শেষদিকে শিকার করেছেন শরিফুল ইসলাম এবং তানজিম সাকিবের উইকেট।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা