জাতীয়

গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহিদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্বঘোষণা মোতাবেক বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন।

তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

ছেলে হারানো এক অভিভাবক অবরোধ কর্মসূচিতে বলেন, ‘আমরা এতোদিন গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।’

এক বিক্ষোভকারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নেয়নি। তারা ঘাপটি মেনে সর্বস্তরে বসে আছে। হাসিনার দোসরদের বিচার হতে হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা