ফাইল ছবি
জাতীয়
আসিফ নজরুল

জঙ্গি ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে

ইউএনবি

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জঙ্গিবাদের সুযোগ নিয়ে দেশি-বিদেশি কোনো শত্রু যেন বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, আমরা যদি এ দেশ, সমাজ ও মানুষের ভালো চাই; আমাদের ছাত্র, সন্তান ও নিজেদের ভালো চাই; দেশকে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই; বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে চাই; তাহলে যেকোনো মূল্যে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে রক্ষা করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০০৫ সালে জেএমবির বোমা হামলায় প্রাণ হারানো বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ের আত্মার স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতায় ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, জঙ্গিবাদ ও উগ্রবাদ খুবই ভয়ংকর জিনিস। এটা মানুষকে কতটা যুক্তিহীন, অমানুষ ও নিষ্ঠুর করে তোলে তার বড় উদাহরণ এই ঘটনা।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, যেকোনো ধর্মের জঙ্গিবাদ মানুষকে নিষ্ঠুর, মরিয়া ও বেপরোয়া করতে পারে। এর বহু উদাহরণ আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও বিভিন্ন সময়ে ভয়ংকর জঙ্গিবাদী হামলা হয়েছে। তাই আমরা কোনো অজুহাতে বা কোনো মোড়কেই জঙ্গিবাদ বা উগ্রবাদকে সমর্থন করতে পারি না।

তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশে বন্ধু ভাবাপন্ন কোনো দেশ নেই। তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা। কোনো ঘটনাকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো এবং এ নিয়ে ষড়যন্ত্র করা।

আইন উপদেষ্টা বলেন, অতীতে বাংলাদেশে যেসব মৌলবাদী ঘটনা ঘটেছে, তার চেয়ে অনেক বেশি বাড়িয়ে আমাদের দেশের নামে একটা তকমা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এসব করে প্রতিবেশী রাষ্ট্র আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে এখানে একটা নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলকে ‘কনভিনস’ করতে পেরেছে, আগ্রাসী হতে পেরেছে। ফলে আমরা গত ১৫ বছরে দেশে ফ্যাসিস্ট শাসন পেয়েছি।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব এম এ আউয়াল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক সাব্বির ফয়েজ প্রমুখ বক্তব্য রাখেন।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা