সংগৃহিত
জাতীয়

প্রধানমন্ত্রী মাথানত করে কথা বলেন না

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী একজন অত্যন্ত দক্ষ, বিচক্ষণ, দূরদর্শী নেতা। মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না তিনি, মাথা উঁচু করে থাকেন ও হৃদয় দিয়ে বাংলাদেশকে ভালোবাসেন বলেই এ সমস্ত চাপ তার কাছে কোনো চাপ নয়। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে এসব মোকাবিলা করে যাচ্ছেন তিনি।

রোববার (১৪ জানুয়ারি) ফের স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথম দিন সচিবালয়ে যোগ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন। তবে, কারা এ চাপদাতা সে ব্যাপারে স্পষ্ট কিছু বলেননি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২-৪ দিন ধরে আবার আমরা এটাও লক্ষ্য করছি যে, অনেক ধরনের কথা যারা বলেছে, তাদের সুর পাল্টেও যাচ্ছে। এসবই হলো প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার যে দূরদর্শী সিদ্ধান্তগুলো, এগুলোই তার মূল কারণ।’

দেশি-বিদেশি চাপ এখনও রয়েছে জানিয়ে এসময় আ’লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেছেন, বিএনপি পুনরায় নির্বাচনের দাবি করছে।

এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘সড়ক পরিবহন মন্ত্রী যা বলেছেন যথার্থই বলেছেন। অনেক বৈদেশিক চাপ পেয়েছি আমরা। সবসময়ই বৈদেশিক চাপ থাকে। সেখানে অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো প্রধানমন্ত্রী যথাযথভাবে মোকাবিলা করে সুন্দর একটা নির্বাচন আমাদের উপহার দিয়েছেন।’

তিনি সবশেষে বলেন, বিদেশিরা সবাই আমাদের সরকারকে স্বাগত জানাচ্ছেন। চাপ কিংবা রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড আগেও ছিল, এখনো চলবে। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপার না।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা