সংগৃহিত
জাতীয়
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

বাহিনীর কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান

নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য যশোর অঞ্চলে মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনা প্রধান মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় গতকাল বুধবার, ৩ জানুয়ারী থেকে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা