সংগৃহিত
জাতীয়

নির্বাচনটা দেশের জন্য একান্ত জরুরি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ বাংলাদেশকে নিয়ে অনেক রকম খেলা অনেকে খেলতে চায়। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, যারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করে দেয়। মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে তারা দেশটাকেই ধ্বংস করবে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ৫ টি জেলা ও একটি উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া। থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না। আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে।

৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই আবারও ২০০১ সালে ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি (জরুরি অবস্থা জারি) হয়।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমি যখন গ্যাস বিক্রি করতে রাজি হইনি, তখন ষড়যন্ত্রের শিকার হই। ক্ষমতা আসতে পারেনি। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় বিএনপি-জামায়াত জোট আসে।

ক্ষমতায় এসেই তারা দুর্নীতি-লুটপাত, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অকাট্য নির্যাতন শুরু করে। তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে যায়, প্রধানমন্ত্রী কার্যালয় ও আরেক দিকে তারেক যে হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া গড়ে তোলে।

ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করে, ফলে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়। তারা জানত জনগণ তাদের ভোট দেবে না, প্রত্যাখ্যান করবে। তখন তারা এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার লিস্ট তৈরি করে। সেভাবে নির্বাচন করার প্রচেষ্টা নেয়। সেখানে তারা ব্যর্থ হয়।

তিনি বলেন, ২০০৮ নির্বাচনে বিএনপির ৩০০ আসনের মধ্যে ৩০ টি সিট পেয়েছিল। আওয়ামী লীগ ২৩৩ সিটে জয়ী হয়। অন্য সিটগুলো আমাদের জোটের শরিকরা পেয়েছিল।

আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সংঘাত চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকারপ্রধান বলেছেন, যাকে খুশি ভোট দিন, ভোটটা জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে কোনো সংঘাত চাই না। যাকে খুশি ভোট দেবেন। ভোটটা অনেক জরুরি। ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

সবাইকে নিজেদের পছন্দ মতো ভোট দেওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আজকে বিভিন্ন জায়গায় আমাদের প্রার্থী আছে। সে সাথে নির্বাচন উন্মুক্ত করে দিয়েছি।

আমাদেরই স্লোগান-আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কাজেই আপনাদের মত ভোট দেবেন। কিন্তু কোনো রকম অনিয়ম ও সংঘাত আমি চাই না।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রকম কোনো দুর্ঘটনা যেন না হয়, সে সহনশীলতা আপনাদের দেখাতে হবে। নির্বাচনে যার যার ভোট শান্তি মত দেবে। সে পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে।

মনে রাখতে হবে, এই নির্বাচনটা বাংলাদেশের জন্য একান্তভাবে জরুরি। কারণ বাংলাদেশকে নিয়ে অনেক রকম খেলা অনেকে খেলতে চায়। যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে না, জয় বাংলা স্লোগান যারা নিষিদ্ধ করে দেয়, যারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করে দেয়।

মুক্তিযুদ্ধের চেতনা যারা ধ্বংস করে তারা দেশটাকেই ধ্বংস করবে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের ভোট চুরি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল খালেদা জিয়া। থাকতে পারেনি। ভোট চুরি করলে জনগণ মেনে নেয় না।

আন্দোলনের মধ্য দিয়ে খালেদা জিয়ার পতন ঘটে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হয়। তারপর পদত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ওদের শিক্ষা হয়নি। তাই আবারও ২০০১ সালে ভোট কারচুপি, ভোট চুরি, জনগণের ভাগ্য নিয়ে খেলা শুরু করে। তাদের দুঃশাসনের কারণে দেশে ইমার্জেন্সি আসে।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনে আমি যখন গ্যাস বিক্রি করতে রাজি হইনি, তখন ষড়যন্ত্রের শিকার হই। ক্ষমতা আসতে পারেনি। গ্যাস বিক্রি করার মুচলেকা দিয়ে ক্ষমতায় বিএনপি-জামায়াত জোট আসে।

ক্ষমতায় এসেই তারা দুর্নীতি লুটপাত, জঙ্গিবাদ, বোমা হামলা, গ্রেনেড হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অকট্য নির্যাতন শুরু করে।

তাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে যায়, প্রধানমন্ত্রী কার্যালয় ও আরেক দিকে তারেক যে হাওয়া ভবন খুলে দুর্নীতির আখড়া গড়ে তোলে। ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রে হস্তক্ষেপ করে। ফলে দেশে চরম অরাজকতার সৃষ্টি হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা