ছবি: সংগৃহীত
জাতীয়

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

আমার বাঙলা ডেস্ক

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষক ও সংশ্লিষ্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে বোর্ড কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে পাবলিক পরীক্ষায় নকলের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে কখনো শিক্ষকরা এর সঙ্গে যুক্ত ছিলেন। তবে ভবিষ্যতে নকল করে পরীক্ষা নেওয়া আর চলবে না।

তিনি আরও বলেন, নকল বন্ধে পরীক্ষাকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে। শুধু পরীক্ষার সময় নয়, সব সময়ই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণে রাখতে হবে।

মন্ত্রীর ভাষায়, “আগামীর বাংলাদেশ গড়বেন শিক্ষকরা। একজন ছাত্রকে মানুষ হিসেবে গড়ে তোলা শিক্ষকদের জন্য একটি বড় দায়িত্ব এবং এটি সদকায়ে জারিয়া।”

এ সময় তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তার ওপর আস্থা রেখে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, যা তিনি একটি ‘এবাদতখানা’ হিসেবে দেখছেন।

সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশারসহ স্থানীয় শিক্ষা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রীর এই বক্তব্যের মধ্য দিয়ে আসন্ন এসএসসি পরীক্ষা থেকে নকলমুক্ত ও প্রযুক্তিনির্ভর কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থার ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা