সংগৃহিত
রাজনীতি

জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন ও রমনা থানার নাশকতার ৯ মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তবে একটি মামলায় তিনি কারাগারে থাকার কারণে শিগগিরই তিনি মুক্তি পাচ্ছেন না।

বুধবার (১০ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাহউদ্দিন সোহাগ এই জামিনের আদেশ দেন।

এদিকে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় ও নাশকতার অভিযোগে পল্টন থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তার থাকায় সহসাই তিনি কারামুক্ত হচ্ছেন না।

এ বিষয়ে মির্জা ফখরুলের আইনজীবী আব্দুস সালাম হিমেল সংবাদ মাধ্যমকে বলেন, আজ দুপুরে জামিন শুনানি শেষে বিকেলে বিচারক এই মামলাগুলোর জামিনের আদেশ দিয়েছেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এনটিভি অনলাইনকে বলেন, মির্জা ফখরুল ইসলামের ৯টি মামলায় শুনানি শেষে আদালত রমনা থানার দুটি মামলায় এবং পল্টন ৬০(১০)২৩, ১৩(১১)২৩, ৪(১১)২৩, ২(১১)২৩, ৭(১১)২৩, ৫৪(১০)২৩ সহ নয়টি মামলায় জামিন দিয়েছেন।

এর আগে গতকাল আদালতে মির্জা ফখরুলের আইনজীবী গ্রেপ্তার দেখানোর আবেদন এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য আজ বুধবার দিন নির্ধারণ করেন।

সকালে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ আরও বলেন, গতকাল জামিন শুনানি করার আগে দেখা গেছে, এই ৯ মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখাতে পুলিশ বা কোন তদন্ত কর্মকর্তা আবেদন করেননি।

শুনানির সময় আদালত আসামিপক্ষের আইনজীবীদের জানান, চাইলে তারা (আসামিপক্ষ) এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করতে পারেন।

পরে এসব মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানোর জন্য তিনি আবেদন করেন। আদালত তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখান এবং আজ জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে গতকাল বেলা ১১টা ৪০ মিনিটে একটি গাড়িতে করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা ফখরুল ইসলামকে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

গত ৩১ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামির উপস্থিতিতে জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। ওই মামলায় মির্জা ফখরুলসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়। পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি পুলিশ। দিনভর ডিবি কার্যালয়ে রাখার পর পুলিশের করা ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাতে আদালতে নেওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠান। এরপর থেকে কারাগারে রয়েছেন মির্জা ফখরুল।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা