সংগৃহিত
রাজনীতি

হামলা করে প্রচারণা বন্ধ করা যাবে না

নিজস্ব প্রতিবেদক: হামলা করে নির্বাচনী প্রচারণা বন্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

সোমবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় নির্বাচনী এলাকা নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজারে গণসংযোগকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

হিরো আলম বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার জনপ্রিয়তা দেখে হামলা করছেন। পরপর দুইবার হামলা করা হয়েছে। আমরা মনোবল হারায়নি, মাঠে আছি। ভোটের দিন পর্যন্ত মাঠে থাকবো। আমার ওপর যতই হামলা, জুলুম হোক না কেন; ভোটের মাঠ থেকে যাবো না।’

তিনি আরও বলেন, হিরো আলম ভয় পায় না ভোটাররা তা জানেন। নির্বাচন ও জনগণের সেবা করতে গেলে বুকে সাহস লাগে। আমি সাহস নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে চলছি। এসময় ভোটারদের ভোটকেন্দ্রে এসে ডাব প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান হিরো আলম।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর বাজারে ও রোববার সন্ধ্যায় কাহালু বাজারে হিরো আলমের ওপর হামলা চালানো হয়। নৌকা প্রতীকের কর্মী-সমর্থকরা এ হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এরমধ্যে বগুড়া-৪ আসনে ১৪দলীয় জোটের শরিক জাসদের একেএম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান। এরপর ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় আসেন হিরো আলম। দ্বাদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ কনটেন্ট ক্রিয়েটর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা